ফোরজি সিম বিক্রি শুরুর ঘোষণা দিল রবি

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক সেবা ফোরজি ভিত্তিক সিম কার্ড বিক্রি শুরু করেছে। বিদ্যমান রবি মোবাইল সংযোগের গ্রাহকরা তাদের সিম কার্ড পরিবর্তন করে ফোরজি সাপোর্টেড রবি সিম সংগ্রহ করতে পারবেন। এই ফোরজি এনাবেলড সিমগুলো বর্তমান টুজি ও থ্রিজি নেটওয়ার্কেও কাজ করবে।

রবি কাস্টমার কেয়ার জানাচ্ছে, বিদ্যমান রবি টুজি বা থ্রিজি সিমগুলো ফোরজি নেটওয়ার্কে কাজ করবেনা। তাই এখনই যদি গ্রাহকরা ফোরজি সমর্থনযুক্ত সিমকার্ড নিয়ে নেন, তাহলে দেশে ফোরজি চালু হলে সাথে সাথেই কাভারেজ এরিয়ায় দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন।

আরো পড়ুনঃ আপনার কি এখনই 4G সিম নেয়া উচিত?

তবে বাংলাদেশে ঠিক কবে নাগাদ ফোরজি সেবা চালু হতে পারে সেই প্রশ্নের কোনো উত্তর রবি কাস্টমার কেয়ারের প্রতিনিধিদের কাছে নেই। তারপরেও তারা আগ্রহী গ্রাহকদের কথা চিন্তা করে ফোরজি এনাবেল্ড সিম বিক্রি শুরু করেছে। রবি’র এই ফোরজি সিমের নাম হচ্ছে ‘ইউ সিম’।

রবি কাস্টমার কেয়ারে গিয়ে আপনার বর্তমান রবি মোবাইল সিমটি একটি ইউ সিমের সাথে রিপ্লেস করতে পারেন। অর্থাৎ, এতে আপনার বর্তমান রবি নম্বর একই থাকবে, কিন্তু সিম কার্ডটি পরিবর্তিত হয়ে ফোরজি সাপোর্টেড রবি ইউসিম হয়ে যাবে। আর এই সিম রিপ্লেসমেন্টের জন্য ১০০ টাকা চার্জ নেবে রবি। এজন্য সিমের মালিকানা সংক্রান্ত সাবস্ক্রিপশন পেপার, এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিতে হবে। এয়ারটেল ও রবি একীভূত হলেও এখনই এয়ারটেল সিম রিপ্লেস করে ফোরজি সিম পাওয়া যাবেনা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,323 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading