দেখুনঃ দুই মাথাওয়ালা গরুর বাছুর!

dual head calfমরক্কোর একটি গ্রামে ২০১৩’র ৩০ ডিসেম্বর একটি দুই মাথাওয়ালা গরুর বাছুর জন্ম নিয়েছে। এটি নিয়ে জনমনে দারুণ বিস্ময়ের সৃষ্টি হয়েছে এবং প্রাণীটিকে দেখার জন্য প্রতিদিনই লোকজন ভীড় করছে। গত বছরের শেষনাগাদ জন্ম নেয়ায় এই বাছুরটির নাম রাখা হয়েছে ‘সানা সাইদা’; আরবী ভাষার শব্দগুচ্ছ ‘সানা সাইদা’ এর বাংলা অর্থ হচ্ছে ‘শুভ নববর্ষ’;

এর আগেও বিশ্বে দুই মাথা বিশিষ্ট প্রাণী জন্ম নেয়ার একাধিক ঘটনা ঘটেছে। এরকম জীব ‘পলিসেফ্যালিক’ নামেই পরিচিত। পশু বিশেষজ্ঞদের মতে, বিশেষ ক্ষেত্রে এগুলো মূলত যমজ প্রাণী হিসেবে জন্ম নেয়ার কথা থাকলেও গর্ভে থাকাকালীন কোনো কারণে আলাদা না হতে পারায় একই প্রাণী হিসেবে গঠিত হয়েছে।

সানা সাইদা তার উভয় মুখ দিয়েই খাদ্য খেতে পারে। এখানে প্রাণীটির একটি ভিডিও এমবেড করে দেয়া হল। আপনার মোবাইলে ভিডিও ফ্রেম না এলে সরাসরি এই ইউটিউব লিংকে গিয়েও ভিডিওটি দেখতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading