আবারও সস্তা এন্ড্রয়েড ফোন বানাচ্ছে গুগল?

android one imgs 1

গুগলের এন্ড্রয়েড ওয়ান প্রকল্পের কথা মনে আছে? স্টক এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্বল্প দামের স্মার্টফোন বিক্রির সেই প্রকল্পের কথাই বলছি। এসব ডিভাইস এন্ড্রয়েডের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার প্রতিশ্রুতি নিয়ে আসছিল। কিন্তু দৃশ্যত, এন্ড্রয়েড ওয়ান প্রোগ্রাম ঠিক সফল হতে পারেনি। আপনার আশেপাশে ক’জন ব্যবহারকারী এন্ড্রয়েড ওয়ান ফোন ব্যবহার করেন? সেই সংখ্যাটা খুবই কম। স্টক এন্ড্রয়েড রম বিশিষ্ট এসব লো-পাওয়ার ফোনের চেয়ে ক্রেতা-বিক্রেতারা কাস্টমাইজড ফোনই বেশি পছন্দ করেন।

কিন্তু তাই বলে হাল ছাড়ছেনা গুগল। ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই এন্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের পলিসি কিছুটা পরিবর্তন করে নতুনভাবে প্রকল্পটি চালু করবে গুগল। অর্থাৎ, তখন ফোন নির্মাতারা এন্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের আওতায় আগের চেয়ে বেশি কাস্টমাইজড ফোন বাজারে আনতে পারবে।

প্রাপ্ত খবর অনুযায়ী ভারতের মোবাইল নির্মাতা লাভা নতুনভাবে এন্ড্রয়েড ওয়ান ফোন বাজারে আনতে পারে। এন্ড্রয়েড ওয়ান প্রকল্পের ফোনে গুগলের সেবাগুলোর প্রাধান্য থাকে যার ফলে এগুলো থেকে সার্চ জায়ান্টের আয়ের সম্ভাবনাও বেশি থাকবে। সুতরাং গুগল এটিকে সফল করতেই চাইবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,320 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2300

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading