এই হচ্ছে করটানা’র এন্ড্রয়েড ভার্সন (Leaked)

গত মে মাসে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ করটানা রিলিজ করার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। তখন সবাই আশা করছিল যে জুলাইয়ের ২৯ তারিখ উইন্ডোজ ১০ এর সাথে সাথে করটানার এন্ড্রয়েড সংস্করণও মুক্তি পাবে। কিন্তু এরই মধ্যে এন্ড্রয়েডের জন্য নির্মিত করটানা’র বেটা ভার্সন লিক হয়েছে অনলাইনে।

cortana on android2

ফিনল্যান্ডের মোবাইল বিষয়ক ওয়েবসাইট ‘সুওমিমোবিলি’ এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। সেখান থেকে প্রাপ্ত অ্যাপ্লিকেশনটি করটানার বেশ কিছু ফিচার সমৃদ্ধ হলেও এখনও তাতে ‘হাই করটানা’ কমান্ড যুক্ত হয়নি। তবে এই পরীক্ষামূলক ভার্সনে করটানার সাথে ভয়েস কমান্ডের মাধ্যমে ফোন কল করা, ইন্টারনেটে তথ্য খোঁজা প্রভৃতি সম্পন্ন করা যাচ্ছে।

শুধুমাত্র এন্ড্রয়েডের জন্যই নয়- আইওএস এর জন্যও চলতি বছরই করটানা প্রকাশ করবে মাইক্রোসফট।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,320 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2300

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading