আপনার হয়ে কলের মধ্যে কথা বলবে ট্রুকলার! জানুন নতুন এই ফিচার সম্পর্কে

ট্রুকলার অ্যাপটির মাধ্যমে কল কে করছে তা আইডেন্টিফাই করার পাশাপাশি স্প্যাম কল ব্লক করা যায়। অধিকাংশ ট্রুকলার ইউজার এসব সুবিধার জন্য তাদের ফোনের ডিফল্ট কলিং অ্যাপের পরিবর্তে সরাসরি ট্রুকলার ব্যবহার করে থাকেন।

এবার এই অ্যাপটিতে চলে এলো এআই এসিস্ট্যান্ট সুবিধা যা ব্যবহারকারীদের নিজের ভয়েস রেকর্ড করে তৈরী করা যাবে। মাইক্রোসফট এর আজুর এআই স্পিচের সাথে পার্টনারশিপের মাধ্যমে নিজেদের অ্যাপে এই সুবিধা নিয়ে এসেছে ট্রুকলার। রেকর্ড করা ক্লিপ থেকে ব্যবহারকারীদের ভয়েসের এআই ভার্সন তৈরি করতে সাহায্য করবে এই ফিচার।

ট্রুকলার এআই এসিস্ট্যান্ট ইনকামিং কল যাচাই করে ও ব্যবহারকারীদের জানায় কেনো কেউ কল করছে।

কলের কারণ দেখার পর একজন গ্রাহক কিভাবে রেস্পন্ড করতে চান তা নির্বাচন করতে পারবেন, ফোন তুলে কল এর উত্তর দেওয়ার পাশাপাশি এসিস্ট্যান্ট দ্বারাও কল আন্সার করা যাবে। উক্ত এসিস্ট্যান্ট সুবিধা ট্রুকলার অ্যাপে সর্বপ্রথম ২০২২ সালে কিছু কিছু দেশে চালু করা হয়। ব্যবহারকারীদের কাছে কিছু নির্দিষ্ট ভয়েস প্রিসেট থাকবে নিজেদের রিপ্রেজেন্ট করার জন্য। ট্রুকলার এর ভাষ্যমতে ব্যবহারকারীদের নিজের ভয়েস রেকর্ড করে তা দ্বারা এআই ভার্সন তৈরীর ফলে এই সুবিধা ব্যক্তিগত ছোঁয়া পাবে।

আজুর এআই স্পিচ মাইক্রোসফট বিল্ড কনফারেন্সে সর্বপ্রথম দেখানো হয়, যাতে একটি পার্সোনাল ভয়েস ফিচার রয়েছে যা ব্যবহারকারীদের ভয়েস রেকর্ড ও রেপ্লিকেট করার সুযোগ প্রদান করে। তবে আপাতত এই পার্সোনাল ভয়েস ফিচারটি কিছু নির্দিষ্ট ব্যবহারকারী ও নির্দিষ্ট ব্যবহারের ক্ষেত্রের জন্য উন্মুক্ত রয়েছে।

truecaller on phone

মাইক্রোসফট জানায় আজুর এআই স্পিচ দ্বারা তৈরী ব্যক্তিগত ভয়েসে ওয়াটারমার্ক এড করা হয় যাতে আসল ও এআই জেনারেটেড ভয়েসকে আলাদাভাবে ডিটেক্ট করা যায়। এছাড়া এই সেবা ব্যবহার করে যাতে কোনো ধরনের ধোঁকাবাজি করা না হয় সেই লক্ষ্যে ফিচারটি ব্যবহারের কিছু নীতিমালা রাখা হয়েছে।

ট্রুকলার এর এই নতুন ফিচারের হাত ধরে ভয়েসমেইল মেসেজের পরবর্তী প্রজন্ম আসতে যাচ্ছে। পূর্বে অনেক কোম্পানি তাদের স্মার্টফোনে এআই ব্যবহার করে কলের উত্তর দেওয়ার ফিচার প্রদান করলেও নিজস্ব এআই ভয়েস ব্যবহার করে কলের উত্তর দেওয়ার ঘটনা এই প্রথম।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading