রাষ্ট্রীয় কাজে ড্রোন ব্যবহার করবে দুবাই!

অনলাইন রিটেইলার কোম্পানি অ্যামাজন আগামী চার-পাঁচ বছরের মধ্যে মালামাল পরিবহনের কাজে চালকবিহীন বিমান বা ড্রোন ব্যবহারের ঘোষণা দিয়েছিল ২০১৩ সালে। কিন্তু অ্যামাজনের আগেই ড্রোন নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

দুবাইয়ের সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, তারা জনগণের নিকট বিভিন্ন রাষ্ট্রীয় নথিপত্র পৌঁছে দেয়ার কাজে ড্রোনের ব্যবহার পরীক্ষা করছেন। আগামী বছরের মধ্যেই দেশটিতে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু হতে পারে। এছাড়া, লোকজনের নিকট বিভিন্ন সরকারী সেবা সরবরাহের জন্যও ড্রোন ব্যবহার করবে দুবাই।

ইউএইর নিজস্ব গবেষক ও প্রকৌশলীদের তৈরি এই ড্রোন বানাতে মাত্র ৪০০০ দিরহাম খরচ হবে যার ব্যাটারি একবার পুরোপুরি চার্জ দিলে এটি ৪০ কিলোমিটার/ঘন্টা গতিতে ৩ কিলোমিটার দূরত্বে ভ্রমণ করতে পারে। এটি ১.৫ কেজি পর্যন্ত ভার বহনে সক্ষম।

সরকারি ডকুমেন্ট যথাযথ প্রাপকের নিকট পৌঁছে দেয়ার ক্ষেত্রে মালিকানা যাচাইয়ের জন্য ড্রোনটি আই স্ক্যানার ও ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যবহার করবে। আর গুগল ম্যাপের সহায়তায় ডিভাইসটি সঠিক গন্তব্যে পৌঁছাবে।

আপনিও কি এ ধরণের আধুনিক সুবিধা পেতে চান? আপনার এলাকায় কবে নাগাদ ড্রোন সার্ভিস চালু হতে পারে বলে মনে করেন?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading