বাংলাদেশে থ্রিজি চালুর পর ইন্টারনেট ব্যবহারকারী কমে গেছে!

BTRC-Bangladesh21শুনতে একটু অবাক লাগছে, তাইনা? সেটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বর্তমানে এটাই বাস্তবতা। অন্তত দেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী ব্যাপারটি এমনই। গত বছর দেশে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক থ্রিজি চালুর পর সবাই ইন্টারনেট গ্রাহকের বৃদ্ধি আশা করলেও বিটিআরসির রিপোর্টে এর উল্টো চিত্র পাওয়া যায়।

বিটিআরসি সাইটের তথ্য অনুযায়ী, মোবাইল ও অন্য সকল প্রকার ইন্টারনেট সংযোগ কোম্পানির জমা দেয়া হিসেবমতে ৩১ ডিসেম্বর, ২০১৩ পর্যন্ত দেশে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ৩ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ১৪৬ জন। কিন্তু গত বছর ৩১ আগস্ট পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩ কোটি ৬২ লাখ ৪৯ হাজার ১৮ জন। সুতরাং এই ৪ মাসে দেশে ইন্টারনেট গ্রাহক ৪ লাখ ৫৮ হাজার ৮৭২ জন কমেছে! এখানে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ৪ লাখ ৬১ হাজার ৩৭০ জন।

গত ১ বছরে দেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ১ কোটি ৬৫ লাখ বৃদ্ধি পেয়েছে। এখানে বিটিআরসির সর্বশেষ হিসেব অনুযায়ী দেশের সকল মোবাইল অপারেটরের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করা হল। এখানে মিলিয়ন অংকে সংখ্যাগুলি দেয়া আছে। (১ মিলিয়ন = ১০ লাখ )

Operators

Active Subscribers

GrameenPhone

47.110

Banglalink

28.838

Robi

25.380

Airtel

8.269

Citycell

1.365

Teletalk

2.822

Total 

113.784

তথ্যসূত্রঃ বিটিআরসি, যুগান্তর, প্রিয়টেক

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading