অ্যাপল আইফোনের টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হ্যাকড!

apple Touch_ID .অ্যাপলের বহুল আলোচিত ফিঙ্গারপ্রিন্ট সিক্যুরিটি সিস্টেম “টাচ আইডি” সফলভাবে হ্যাক করতে সক্ষম হয়েছে বলে দাবী করেছে একদল হ্যাকার। জার্মানির “ক্যাওস কম্পিউটার ক্লাব” জানাচ্ছে তারা আইফোন ৫এস এর এই অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থাকে বাইপাস করতে সক্ষম হয়েছে

স্টারবাগ নিকনেমের একজন হ্যাকার বলেছেন, “বাস্তবে অ্যাপলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে এ পর্যন্ত আবিষ্কৃত সমকক্ষ সেন্সরের তুলনায় একটু বেশি রেস্যুলেশন দেয়া হয়েছে। আর তাই আমরা কেবলমাত্র আমাদের ফেইক রেস্যুলেশনের মাত্রা বৃদ্ধি করেই সফল হয়েছি”;

যদিও হ্যাকাররা এই পদ্ধতিটিকে অনেক সহজ বলে উল্লেখ করেছেন, তবুও একজন সাধারণ মোবাইল চোরের জন্য এটি যথেষ্ট কঠিন হবে। কেননা এজন্য প্রথমেই ব্যবহারকারীর আঙ্গুলের ছাপের হাই-রেস্যুলেশন ফটোগ্রাফ নিয়ে “ফেইক ছাপ” বানাতে হবে। এরপর সেই নকল ছাপ দিয়ে আইফোন ফাইভ এস বায়োমেট্রিক সেন্সরকে বোকা বানানো সম্ভব হবে।

সে যাই হোক, আইফোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের জন্য এটি খুব একটা ভাল খবর না।

নিচের ভিডিওটিতে অ্যাপল টাচ আইডি হ্যাক করার একটি প্রাথমিক উপায় দেখানো হয়েছে। এতে ফিচারটির সাথে স্বীকৃত একটি আঙ্গুলের ছাপ নিয়ে তা পাতলা প্লাস্টিক ফিল্মের উপর প্রিন্ট করে সেটি দিয়েই আইফোন আনলক করার উপায় দেখানো হয়েছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading