সাদা রঙের এলজি নেক্সাস ৪ বাজারে আসছে ২৯ মে

LG_NEXUS4_WHITE

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস কোম্পানি এলজি তাদের জনপ্রিয় নেক্সাস ৪ স্মার্টফোনের হোয়াইট ভ্যারিয়েন্ট মুক্তি দিতে যাচ্ছে আগামীকাল। ২৯ মে হংকং থেকে এই এন্ড্রয়েড ডিভাইসটি আন্তর্জাতিক বাজারে যাত্রা শুরু করবে। আসছে সপ্তাহগুলোতে এশিয়া, উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যেও লঞ্চ করা হবে নেক্সাস ফোর।

স্মার্টফোনটির নতুন ভ্যারিয়েন্টের মূল স্পেসিফিকেশন আগের মতই থাকবে। এতে পাবেন ৪.৭ ইঞ্চি ডিসপ্লে, যার রেস্যুলেশন হবে ৭৬৮ * ১২৮০ (৩২০ পিপিআই); এলজি নেক্সাস ফোরে আছে ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর কোয়ালকম প্রসেসর, ২জিবি র‍্যাম, ৮/১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ প্রভৃতি। এ

ছাড়া এতে আরও পাবেন ৮ মেগাপিক্সেল ব্যাক ও ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটির প্রাইমারি ক্যামেরায় ১০৮০পি (সেকেন্ডে ৩০ ফ্রেম) ভিডিও ধারণ করা যায়। এতে আরও থাকছে ২১০০ এমএএইচ নন-রিমুভেবল ব্যাটারি ও ওয়্যারলেস চার্জিং সুবিধা। এই সেটটি এলটিই ফোরজি সমর্থন করেনা।

নেক্সাস ফোরের এই মডেলটি সম্ভবত স্টক এন্ড্রয়েড (৪.২ জেলি বিন) ওএস ব্যবহার করবে, যাতে কোন প্রি-ইনস্টলড থিম, স্কিন বা এলজি এপ থাকবে না।

সাদা রঙের এই নেক্সাস ৪ ডিভাইসের মূল্য সম্পর্কে কোন তথ্য প্রদান করা হয়নি। তবে আশা করা যায় গুগল প্লে স্টোরে এর আনলকড ভার্সনের মূল্য ২৯৯ ডলারের মত হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading