বিনামূল্যে পেইড অ্যাপ দিচ্ছে গুগল প্লে!

গুগল এন্ড্রয়েডের প্লে স্টোরে প্রতি সপ্তাহে একটি করে পেইড অ্যাপ ফ্রি ডাউনলোডের জন্য নতুন একটি অপশন যোগ করেছে। অ্যাপস এবং গেইমস ক্যাটেগরিতে ‘ফ্রি অ্যাপ অব দি উইক’ মেন্যু ভিজিট করলে এই সেকশন পাওয়া যাবে।

ফিচারটির নাম দেখে ধারণা করা হচ্ছে এটি প্রতি সপ্তাহে একটি করে আইটেম হাইলাইট করবে, এবং সপ্তাহ শেষ হয়ে গেলে আবার ঐ অ্যাপটিকে টাকা দিয়ে কিনে ইনস্টল করতে হবে। নতুন সপ্তাহে আরেকটি পেইড অ্যাপ ফ্রিতে ডাউনলোড করা যাবে। অর্থাৎ এক সপ্তাহ সময়কালে একটি পেইড অ্যাপ বিনামূল্যে ইনস্টল করা যাবে। যদিও এসব এখনো পরিষ্কার নয় আমাদের কাছে, কারণ ফিচারটি এখনও নতুন।

এই লিংকে গেলে চলতি সপ্তাহের জন্য ফ্রি অ্যাপটি দেখা যায়। তবে সব দেশ থেকে ঐ লিংকটি ভিজিট করা যায়না। এই মুহূর্তে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের আইপি থেকেই লিংকটি দেখা যাচ্ছে।

চিন্তার কোনো কারণই নেই! যে পেইড অ্যাপটি ফ্রি দেয়া হচ্ছে, সরাসরি সেটির লিংক ভিজিট করলে কিংবা নাম লিখে গুগল প্লে স্টোরে সার্চ করে এনে যেকোনো স্থান থেকে আইপি পরিবর্তন না করেই স্বাভাবিক নিয়মে বিনামূল্যে ডাউনলোড করা যাবে!

এই সপ্তাহে (৩০ মার্চ ২০১৭ পর্যন্ত) প্লে স্টোরের ঐ ফ্রি সেকশন ভিজিট করলে দেখা যাবে ৩ ডলার দামের ‘কার্ড ওয়ার্স অ্যাডভেন্সার টাইম’ নামের গেইমটি এখন ফ্রি ইনস্টল করা যাচ্ছে। আপনি চাইলে অ্যাপটির এই সরাসরি লিংক ভিজিট করে সেটি ইনস্টল করতে পারেন (যদি মোবাইলে প্লে স্টোর এবং ব্রাউজারে একই গুগল একাউন্ট দিয়ে সাইনইন করা থাকেন)।

অথবা আপাতত মোবাইলে প্লে স্টোর ভিজিট করে Card Wars – Adventure Time লিখে সার্চ করে গেমটি এনে ফ্রি ডাউনলোড করতে পারেন।

এই সুবিধাটি যদি চালু থাকে, তবে প্রতি বছর অন্তত ৫২ টি প্রিমিয়াম অ্যাপ ফ্রি পাওয়া যাবে!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading