দিনে একটির বেশি কলড্রপ হলে ক্ষতিপূরণ পাবেন গ্রাহক

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, মোবাইল ফোনে দিনে একটির বেশি কলড্রপের সম্মুখীন হলে অপারেটরের কাছ থেকে ক্ষতিপূরণ পাবেন গ্রাহক।

প্রতিমন্ত্রী বলেন, “একটির বেশি কলড্রপ হলে গ্রাহককে প্রতি কলড্রপে এক মিনিট করে ক্ষতিপূরণ দিতে হবে অপারেটরদের। যেমন কোনো গ্রাহকের ৫টি কলড্রপ হলে সে ৪টি কলড্রপের ক্ষতিপূরণ পাবে।” একই সঙ্গে একটি এসএমএস পাঠিয়ে ফ্রি টকটাইম দেওয়ার বিষয়টি জানাতে হবে।

এই প্রক্রিয়া আগামী জুন থেকে শুরু হবে, এবং জুলাই থেকে গ্রাহকরা ক্ষতিপূরন পেতে শুরু করবেন বলে বিভিন্ন পত্রিকার প্রতিবেদনে জানা যায়।

আপনার হয়ত মনে আছে, ২০১৪ সালে দেশের একাধিক অপারেটর কলড্রপে ফ্রি মিনিট দেয়া শুরু করেছিল। এটা নিয়ে বেশ প্রচারও হচ্ছিল তখন। কিন্তু এরপর হঠাত তা আবার বন্ধ করে দেয়া হয়, যা নিয়ে সমালোচনাও হয় জোরেশোরে।

সূত্রঃ বিডিনিউজ২৪ ডটকম, এনটিভি, প্রথম আলো

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,333 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2298

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading