টুইটার, স্কাইপ ও ইমো সাময়িক বন্ধ (আবার চালু করা হয়েছে)

skype logo new

গতরাতে বিপিএল দ্বিতীয় কোয়ালিফায়ারে বরিশাল-রংপুরের খেলা দেখে হালকা পড়াশুনা করে ঘুমিয়ে পড়েছিলাম। রাতে আর পত্রিকা বা সোশ্যাল মিডিয়া সাইটে ভিজিট করা হয়নি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফেসবুকে নোটিফিকেশন চেক করলাম। দেখলাম অনেকেই কেমন যেন মন খারাপের স্ট্যাটাস দিচ্ছেন। ভাবলাম কী ব্যাপার? একটু পর টুইটার ভিজিট করতে গিয়ে দেখলাম টুইটার আসছেনা। ফেসবুক ঠিকই লোড হচ্ছে।

ততক্ষণে অনলাইন পত্রিকা বিডিনিউজ২৪ ডটকম থেকে জানলাম, গতরাতে বাংলাদেশে টুইটার, স্কাইপ ও ইমো বন্ধ করে দেয়া হয়েছে। এরপর গ্রামীণফোনের প্রেস রিলিজ থেকে জানতে পারলাম যে, সকল মোবাইল অপারেটরেই সরাকারি নির্দেশ এসেছে যে টুইটার, স্কাইপ, ইমো সাময়িকভাবে বন্ধ করতে হবে। এছাড়া ভাইবার, হোয়াটসঅ্যাপ, লাইন, ট্যাঙ্গো, হ্যাংআউট, কময়ো এবং ইউস্ট্রিম.টিভি ও সাময়িক বন্ধ রয়েছে।

আপনার ইন্টারনেট কানেকশন থেকে কি উপরোক্ত সেবাগুলো ব্যবহার করা যাচ্ছে?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading