নজরকাড়া মেটাল ডিজাইন নিয়ে এলো এলজি জিরো স্মার্টফোন

LG-Zero-1-1024x878

সম্পূর্ণ মেটাল বডি নিয়ে নিয়ে প্রথম স্মার্টফোন লঞ্চ করেছে এলজি। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির নতুন   এই স্মার্টফোনটির নাম এলজি জিরো, যা মধ্যম মানের স্পেসিফিকেশন নিয়ে আসবে। জার্মানি, কোরিয়া, রাশিয়া ও সিঙ্গাপুরে ফোনটি এলজি ক্লাস নামে পরিচিত হবে।

এলজি জিরো ফোনে থাকছে ৫ ইঞ্চি (১২৮০ x ৭২০ পি, ২৯৪ পিপিআই) ডিসপ্লে, ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১.৫ জিবি র‍্যাম, ১৬জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, ২০৫০ এমএএইচ ব্যাটারি, ফোরজি সাপোর্ট প্রভৃতি।

ডিভাইসটিতে আরও আছে ১৩ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এন্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে চলবে এলজি জিরো। ফোনটি প্রথম বিক্রি শুরু হবে তাইওয়ানে। এরপর অন্যান্য দেশে পাওয়া যাবে এটি। হ্যান্ডসেটটির দাম কত হবে তা এখনও জানায়নি এলজি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading