সস্তা এন্ড্রয়েড ওয়ান স্মার্টফোন আসছে বাংলাদেশে

android one img 2

গুগলের এন্ড্রয়েড ওয়ান প্রোগ্রাম এবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ, নেপাল এবং শ্রীলংকায়। ২২ ডিসেম্বর সোমবার এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে গুগল। ভারতে এই প্রোগ্রাম শুরু হয়েছিল গত সেপ্টেম্বর মাসে। উপমহাদেশ ও তার আশেপাশের মানুষের কাছে সল্প মূল্যে এন্ড্রয়েডের সর্বশেষ সংস্করণের অভিজ্ঞতা পৌঁছে দিতেই গুগলের এই উদ্যোগ। এসব ফোনের দাম ১০০ ডলারের মধ্যে হওয়ার কথা।

android one imgs 1

এই প্রোগ্রামে তৈরি সেট সরাসরি স্টক এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে। এতে ওইএম কোম্পানিগুলোর বিশেষ স্কিন যেমন টাচউইজ, সেন্স প্রভৃতি থাকবেনা। তবে স্থানীয় গ্রাহকদের সুবিধার্থে দরকারী কিছু অ্যাপ প্রি-লোডেড আসতে পারে এন্ড্রয়েড ওয়ান ডিভাইসে।

মাইক্রমাক্স, কার্বন এবং স্পাইস এর পাশাপাশি বাংলাদেশে সিম্ফনি তাদের (Roar A50) মডেল দিয়ে এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে। এছাড়া বাংলাদেশে মোবাইল অপারেটর বাংলালিংকও বাজারজাত করবে এন্ড্রয়েড ওয়ান স্মার্টফোন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেটগুলো বিক্রি শুরু হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ভারতে এই প্রোগ্রাম ততটা জনপ্রিয়তা পায়নি। এবার দেখার পালা নতুন এই তিনটি বাজারে কেমন জনপ্রিয়তা পায়।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,331 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading