উইন্ডোজ ফোনের জন্য এলো নতুন মাইনসুইপার, সলিটায়ার ও মাহজং গেমস!

Solitaire, Mahjong, and new Minesweeperমাইক্রোসফটের মোবাইল প্ল্যাটফর্ম উইন্ডোজ ফোন ওএসে অ্যাপ্লিকেশনের কিছুটা তুলনামূলক কমতি থাকলেও অনেকের জন্য দরকারী প্রায় সব অ্যাপই এখানে পাওয়া যাবে। আবার এ কথাও সত্যি যে কেউ কেউ ফোন ভর্তি অ্যাপ রাখার ব্যাপারে একেবারেই উদাসীন। তারা নির্দিষ্ট কয়েকটি ক্ল্যাসিক সফটওয়্যার নিয়ে সময় কাটাতে পারলেই খুশি।

আপনি যদি ক্ল্যাসিক অ্যাপ ও উইন্ডোজ ভক্ত হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি সুখবর আছে। মাইক্রোসফট তাদের তুমুল জনপ্রিয় গেমস সলিটায়ার মাহজং ও নতুন মাইনসুইপারের উইন্ডোজ ফোন ভার্সন লঞ্চ করেছে।

যদিও মোবাইল সংস্করণে ক্ল্যাসিক এই গেমগুলোর জন্য ঢাকঢোল পিটিয়ে কিছু বলছেনা রেডমন্ড, তবে উইন্ডোজ প্ল্যাটফর্মের সাথে এগুলোর একটু আলাদা অন্তমিল থেকেই যায়। আর এতে বোনাস হিসেবে পাবেন এক্সবক্স লাইভ ইন্টিগ্রেশন যার মাধ্যমে আপনার বন্ধুদের সাথেও চ্যালেঞ্জ নিতে পারবেন। এছাড়া সলিটায়ারের প্লে, পজ ও রিজিউম ফিচার ব্যবহার করে উইন্ডোজ ৮ পিসি ও উইন্ডোজ ফোনের মধ্যে গেমটি সিঙ্ক্রোনাইন করা যাবে।

যদিও এ ধরণের গেম মাইক্রোসফট ছাড়াও অন্যান্য থার্ড-পার্টি ডেভলপাররাও বানিয়ে থাকেন, তবে উইন্ডোজে এখনও এদের একটা অন্যরকম জনপ্রিয়তা আছে। এই লিংকে ভিজিট করে আপনি তিনটি গেমই ডাউনলোড করে নিতে পারেন।

মাইনসুইপার, সলিটায়ার ও মাহজং খেলতে আপনার কেমন লাগে? উইন্ডোজ ফোনের জন্য কি এগুলো পেতে পছন্দ করবেন? আশা করি মন্তব্যের মাধ্যমে জানাবেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading