বিশ্বের বৃহত্তম ১০৫ ইঞ্চি কার্ভড আল্ট্রা এইচডি টিভি বানাচ্ছে এলজি

lg 105 inch tvআগামী মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কনস্যুমার ইলেকট্রনিকস শো, আর আকর্ষণীয় এই ইভেন্টকে সামনে রেখে টেক কোম্পানিগুলো তাদের নিজ নিজ চমকপ্রদ প্রযুক্তি পণ্য তৈরি করছে। সিইএস-২০১৪’তে দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি প্রদর্শন করবে বিশ্বের সবচেয়ে বড় কার্ভড আল্ট্রা এইচডি টেলিভিশন।

১০৫ ইঞ্চি স্ক্রিন সাইজের এই বিশাল টিভিতে ৫১২০x২১৬০ রেস্যুলেশনের এলসিডি প্যানেল ও ১১ মিলিয়ন পিক্সেল ছাড়াও আরও থাকবে ২১:৯ অ্যাসপেক্ট র‍্যাশিও। এলজির ভাষায় এটি একটি ‘সিনেমাস্কোপ’ স্ক্রিন।

১০৫ইউবি৯ মডেলের এই টেলিভিশনে প্রোগ্রাম দেখার সময় যথেষ্ট পরিমাণ স্পেস থাকায় দর্শকদের বিরক্ত না করেই মনিটর অন্যান্য প্রাসঙ্গিক তথ্য দেখাতে পারবে।

এখন পর্যন্ত এলজির নতুন এই টিভি সম্পর্কে এতটুকু জানা যাচ্ছে। আগামী মাসে এর রিলিজ ডেট ও মূল্য সংশ্লিষ্ট খবর প্রকাশ করতে পারে এলজি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading