স্যামসাং স্মার্টফোনে দারুণ মূল্যহ্রাস দিচ্ছে গ্রামীণফোন!

GP_offers_Discount_Offer_on_Samsung_Smartphone_Inner

নির্দিষ্ট কয়েকটি মডেলের স্যামসাং এন্ড্রয়েড স্মার্টফোনে দারুণ অফার দিচ্ছে গ্রামীণফোন। একটি মডেলের সাথে পেতে পারেন ফ্রি সেলফি স্টিক। আরও থাকছে ডিসকাউন্টে ইন্টারনেট ডেটা ক্রয়ের সুযোগ।

এই অফারের আওতায় গ্রামীণফোন সেন্টার থেকে স্যামসাং গ্যালাক্সি এ৫গ্যালাক্সি এ৮ মডেলের স্মার্টফোন এবং গ্যালাক্সি ট্যাব এস২ ট্যাবলেট ডিসকাউন্টে কেনা যাবে। চলুন জেনে নিই এদের দাম।

  • স্যামসাং গ্যালাক্সি এ৮ – পূর্বমূল্য ৪৪ হাজার ৯০০ টাকা, বর্তমান মূল্য ৪২ হাজার টাকা (ডিসকাউন্ট পাচ্ছেন ২৯০০ টাকা)
  • স্যামসাং গ্যালাক্সি এ৫ – পূর্বমূল্য ২৭ হাজার ৯৯০ টাকা, বর্তমান মূল্য ২৪ হাজার ৩০০ টাকা (ডিসকাউন্ট পাচ্ছেন ৩৬৯০ টাকা)
  • স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস২ – পূর্বমূল্য ৫৩ হাজার ৯০০ টাকা, বর্তমান মূল্য ৫০ হাজার ৪০০ টাকা (ডিসকাউন্ট পাচ্ছেন ৩৫০০ টাকা)

এছাড়া ৯,৪৯০ টাকা দামের গ্যালাক্সি জে১ এইস এর সাথে পাবেন ফ্রি সেলফি স্টিক। ডিভাইসগুলো কিনে নিজের জিপি সিমের সাথে ট্যাগ করে ৩৫০ টাকায় কিনতে পারবেন ৩০০ (জিপি-জিপি) মিনিট, ৪জিবি ডেটা ও ৫০টি এসএমএস। আর ৭ দিনের মেয়াদ সহ পাবেন ৩০০ মেগাবাইট ফ্রি।

হ্যান্ডসেটে মূল্যহ্রাস ও ডেটা অফারগুলো পেতে গ্রামীণফোন সেন্টারে যোগাযোগ করুন। বিস্তারিত শর্তাবলী জানতে গ্রামীণফোনের সাইট ভিজিট করুন অথবা জিপি মোবাইল থেকে ১২১ নম্বরে কল করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading