এন্ড্রয়েডে আরও বেশি ডেটা সাশ্রয় করবে অপেরা ম্যাক্স – মিউজিক ট্রিক্স

opera-max-save-on-audio-streaming

এন্ড্রয়েড ডিভাইসের জন্য ডেটা সাশ্রয়কারী অ্যাপ অপেরা ম্যাক্স এখন আরও বেশি ইন্টারনেট ডেটা বাঁচাতে পারবে। অপেরা ম্যাক্স ব্যবহার করলে আপনার এন্ড্রয়েড ফোনে ইন্টারনেট ব্রাউজিং কিংবা ফেসবুক, ইনস্টাগ্রাম প্রভৃতি অ্যাপ চালালে মেগাবাইট খরচ অর্ধেকে পর্যন্ত নামিয়ে আনা সম্ভব।

সম্প্রতি অপেরা ম্যাক্স ইউটিউব ও নেটফ্লিক্স ভিডিও দেখার ক্ষেত্রেও ডেটা খরচ সাশ্রয় করার সুবিধা চালু করে। আর এখন নতুন একটি আপডেটের মাধ্যমে অপেরা ম্যাক্সে মিউজিক স্ট্রিমিং ডেটা সেভিং সাপোর্টও যুক্ত হল।

লেটেস্ট ভার্সনের অপেরা ম্যাক্স ব্যবহার করলে আপনার এন্ড্রয়েড ফোনে মিউজিক স্ট্রিমিং অ্যাপ প্যানডোরা, স্ল্যাকার ও ইউটিউব মিউজিক সার্ভিসে অপেক্ষাকৃত কম ডেটা খরচ হবে। এক্ষেত্রে মূলত এমপিথ্রি বা এমপিফোর ফরম্যাটের মিউজিক ট্র্যাক’কে এএসি+ ফরম্যাটে কনভার্ট করে ফাইলের সাইজ কমানো হবে। যদিও এতে মিউজিকের মান কিছুটা কমে আসবে, তবে ডেটা খরচ কম হওয়ায় আপনি আরও কিছু গান কিংবা বাড়তি কিছুক্ষণ ফেসবুক তো ব্রাউজ করতে পারবেন!

গুগল প্লে স্টোর থেকে অপেরা ম্যাক্স ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading