৭৪ শতাংশ এন্ড্রয়েড ফোনের লক খুলতে পারে গুগল

যুক্তরাষ্ট্রের এক সরকারি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী চাইলে গুগল কিছু কিছু এন্ড্রয়েড ফোনের পাসকোড এড়িয়ে ফোনগুলো আনলক করে দিতে পারে। অর্থাৎ এসব ফোনের পাসকোড না জানলেও ডিভাইসগুলো আনলক করার ‘মাস্টার কি’ বা উপায় গুগলের কাছে আছে। এবং এসব কাজ দূর থেকেই সম্পন্ন করতে পারে গুগল।

এন্ড্রয়েড ৫.০ এর আগের কোনো ভার্সনের এন্ড্রয়েড ওএস চালিত ডিভাইসের ক্ষেত্রে এই ক্ষমতা প্রয়োগ করতে পারে গুগল। এন্ড্রয়েড ৫.০ থেকে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ফুল ডিস্ক এনক্রিপশন প্রযুক্তি যুক্ত হয়েছে, যদিও তা ডিফল্টভাবে চালু থাকেনা। তাই লেটেস্ট এন্ড্রয়েড চালিত ফোনগুলোতে গ্রাহক যদি ফুল ডিস্ক এনক্রিপশন চালু করেন তাহলে গুগলের পক্ষে দূর থেকে আর ফোনগুলো এক্সেস সম্ভব হবেনা।

android users

যেহেতু এন্ড্রয়েড ৫.০ এর আগের ভার্সনগুলো দ্বারা চালিত এন্ড্রয়েড ডিভাইস বর্তমানে মোট এন্ড্রয়েড ডিভাইসের ৭৪.১ শতাংশ, সুতরাং গুগল চাইলে (যদি এরকম কোনো অর্ডার আসে) দূর থেকেই এই বিশাল পরিমাণ এন্ড্রয়েড ডিভাইসের পাসকোড ভাঙতে পারবে।

এছাড়া আইওএস ৮ এর আগের ভার্সন চালিত অ্যাপল ডিভাইসগুলোর পাসকোডও বাইপাস করতে পারে অ্যাপল। অর্থাৎ সেসব ডিভাইসের ‘মাস্টার কি’ আছে অ্যাপলের কাছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading