নগদ থেকে টাকা তোলার নিয়ম

নগদ একাউন্টে থাকা ব্যালেন্স ক্যাশ টাকা হিসেবে হাতে পেতে চান? টাকা তোলার একাধিক সুবিধা প্রদান করে নগদ। এই পোস্টে নগদ থেকে টাকা তোলার নিয়মগুলো সম্পর্কে বিস্তারিত জানবেন।

এজেন্ট

নগদ একাউন্ট থেকে টাকা তোলার সবচেয়ে সেরা উপায় হলো নগদ এজেন্টের কাছে গিয়ে টাকা তোলা। দোকানদার বা নগদ ক্যাশ আউট পয়েন্ট হতে পারে নগদ থেকে টাকা তোলার সেরা উপায়। নগদ ক্যাশ আউট খরচ বা চার্জ বেশ কম বলা চলে। মূলত আপনার নিকটস্থ অনেক দোকানেই নগদ এজেন্ট পেয়ে যাবেন যাদের কাছে গিয়ে নগদ ক্যাশ আউট এর কথা জানালে টাকা তুলতে পারবেন নগদ থেকে।

কোনো দোকানে নগদ ক্যাশ আউট আছে কিনা তা জানতে পারেন দোকানে টাংগানো ব্যানার দেখে কিংবা দোকানিকে জিজ্ঞেস করে। নগদ এর ওয়েবসাইট থেকে উদ্যোক্তা লোকেটর ফিচারটি ব্যবহার করে সহজে আপনার নিকটস্থ যেকোনো এলাকায় থাকা এজেন্টকে খুঁজে বের করতে পারবেন।

নগদ টু কার্ড

নগদ একাউন্ট ব্যবহার করে নগদ ব্যালেন্সকে ট্রান্সফার করতে পারবেন ব্যাংকের ভিসা ডেবিট কার্ডে। এক্ষেত্রে নগদ থেকে ভিসা ডেবিট কার্ডে ফান্ড ট্রান্সফার করতে ১.৫% চার্জ অর্থাৎ প্রতি হাজারে ১৫টাকা চার্জ প্রযোজ্য হবে। এই সেবা ব্যবহার করতে অবশ্যই স্থানীয় ব্যাংকগুলো দ্বারা ইস্যু করা ডেবিট কার্ড ব্যবহার করতে হবে। নগদ একাউন্ট থেকে ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই স্মার্টফোন ও নগদ অ্যাপ ব্যবহার করতে হবে।

নগদ ব্যবহারকারীগণ তাদের ভিসা ডেবিট কার্ড প্রথমে নগদ একাউন্টে যুক্ত করবেন এবং এরপর নগদ অ্যাপ থেকে নগদ থেকে ভিসা ডেবিট কার্ডে টাকা পাঠাতে পারবেন। নগদ থেকে ভিসা ডেবিট কার্ড এ ট্রান্সফারের জন্য প্রথমে স্মার্টফোন থেকে নগদ অ্যাপে লগইন করুন।

নগদ সেন্ড মানি

আপনি কিন্তু নগদ থেকে সেন্ড মানি করেও টাকা তুলতে পারেন। অর্থাৎ কাউকে সেন্ড মানি করে টাকা পাঠালে সেগুলো তিনি তুলতে পারেন কিংবা ক্যাশের বদলে নগদ ব্যালেন্স হিসাব করতে পারেন। অর্থাৎ নগদ সেন্ড মানি হতে পারে টাকা তোলার সেরা একটি উপায়।

নগদ অ্যাপ ব্যবহার করে এক নগদ একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য নয়৷ অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে নগদ সেন্ড মানি করা যাবে। তবে নগদ মোবাইল মেন্যু কোড ব্যবহার করে সেন্ড মানি করলে সেক্ষেত্রে ৫টাকা চার্জ কাটবে। সেক্ষেত্রে নগদ অ্যাপ ব্যবহার করে সেন্ড মানি করাটা অধিক বুদ্ধিমানের কাজ হবে।

ভালো বিষয় হচ্ছে একাউন্ট নেই এমন নাম্বারেও নগদ থেকে টাকা পাঠানো যাবে। তাই নগদ থেকে যেকোনো মোবাইল ব্যবহারকারীকে টাকা পাঠানো যাবে ও প্রাপক উক্ত টাকা পেয়েও যাবেন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

nagad

বিস্তারিত জানতে নিচে লিংক করা পোস্টসমূহ ঘুরে আসুন।

👉 নগদ সেন্ড মানি করার নিয়ম জানুন

👉 নগদ একাউন্ট বিহীন নম্বরে সেন্ড মানি করার নিয়ম

এটিএম

নগদ এর সেবা দানকারী প্রতিষ্ঠান কিন্তু কোনো ব্যাংক নয়৷ এখনো পর্যন্ত নগদ এর মাধ্যমে এটিএম কিংবা ব্যাংকের শাখা থেকে টাকা তোলার কোনো সুযোগ নেই। দেশের অন্যান্য মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম, যেমনঃ বিকাশ, উপায়, রকেট, ইত্যাদি এই সুবিধা প্রদান করে। তবে নগদ এখনো ব্যাংক থেকে টাকা তোলার ফিচারটি নিয়ে আসতে পারেনি। হয়ত অদূর ভবিষ্যতে এই সুবিধাটিও প্রদান করবে নগদ।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading