স্টিভ জবসের জুতোর দাম ২ কোটি টাকা!

steve jobs shoe model

কারো ব্যবহৃত একজোড়া স্যান্ডেলের জন্য কে বা হাজার হাজার ডলার খরচ খরচ করবে, তাইনা? এমনটা মনে হওয়াটা স্বাভাবিক, কিন্তু উক্ত স্যান্ডেল যদি হয় জনপ্রিয় কোনো টেক ফাউন্ডারের তবে ঘটনা কিন্তু কিছুটা ভিন্ন হতে পারে।

শুনতে হাস্যকর শোনালেও স্টিভ জবস এর পরিহিত Birkenstocks ও এর এনএফটি রীতিমত ২১৮,৭৫০ডলার দামে কিনেছেন নাম না জানানো কোনো একজন ব্যাক্তি। এরই মাধ্যমে পৃথিবীতে সবচেয়ে বেশি দামী ব্যবহৃত স্যান্ডেলের খেতাব পেলো এই জোড়া।

লস এঞ্জেলেস-ভিত্তিক জুলিয়েনস’স অকশনস সাধারণত হাই-প্রোফাইল স্মারক বিক্রির জন্য সুপরিচিত। বেটি হোয়াইট এর নিজস্ব জিনিস থেকে শুরু করে পাল্প ফিকশনের সেটে ব্যবহৃত প্রপস পর্যন্ত বিক্রি করেছে অকশন হাউজটি। তাই ৭০দশকে অ্যাপল এর কো-ফাউন্ডার, স্টিভ জবস এর পরিহিত স্যান্ডেল নিলামে উঠার বিষয়টি অস্বাভাবিক নয়।

জবস এর পরিহিত এই Birkenstocks স্যান্ডেল গত শুক্রবার নিলামে তোলা হয়। সপ্তাহ শেষে এই স্যান্ডেল ২১৮,৭৫০ডলার দামে বিক্রি হয়। বাংলাদেশি টাকায় এর দাম প্রায় সোয়া ২ কোটি টাকা। ধারণা করা হয়েছিলো এই স্যান্ডেল এর দাম সর্বোচ্চ ৬০হাজার থেকে ৮০হাজার ডলার পর্যন্ত উঠবে, তবে সবার প্রত্যাশাকে ছাড়িয়ে প্রায় ২লক্ষ ডলারের অধিক দামে এই স্যান্ডেল বিক্রি হলো। জুলিয়েন’স অকশন এর তথ্যমতে এর আগে কখনো একজোড়া স্যান্ডেল এতো বেশি দামে নিলামে উঠেনি।

স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক ক্যালিফোর্নিয়ার গ্যারেজে অ্যাপল প্রতিষ্ঠা করার সময় জবস Birkenstocks পরতেন বলে জানা যায়। মজার ব্যাপার হলো জবস এই স্যান্ডেলের এর ডিজাইনে এতো বেশিই মুগ্ধ ছিলেন যে তিনি ব্র্যান্ডটিকে যুক্তরাষ্ট্রে আনার পেছনে যে মহিলার হাত রয়েছে তার সাথে যোগাযোগ করেন। পরে তিনি তার হাউস ম্যানেজার, মার্ক শেফকে এগুলো দিয়ে দেন।

২০১১সালে জবস এর মৃত্যুর আগের কিছু সময় পর্যন্ত এই স্যান্ডেল শেফ এর কাছে ছিলো। এর পর শেফ উক্ত স্যান্ডেলজোড়াকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাদুঘরে প্রদর্শন করতে দেন। কোনো এক অজ্ঞাত ব্যাক্তি অবশেষে এই স্যান্ডেল কিনে নিয়েছে ও এরই সাথে একটি এনএফটি পেয়েছেন যা এই স্যান্ডেল এর ৩৬০ডিগ্রি ভিউ প্রদান করবে। ইমেজঃ জুলিয়েন’স অকশনস

👉 পুরাতন আইফোন ৪০ লাখ টাকায় বিক্রি!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading