লিক হলো নকিয়ার ৮ ইঞ্চি উইন্ডোজ ট্যাবলেট ও দুটি লুমিয়া স্মার্টফোন!

ফিনিশ ইলেকট্রনিকস কোম্পানি নকিয়ার আরও দুটি লুমিয়া স্মার্টফোন ও একটি ৮ ইঞ্চি উইন্ডোজ ট্যাবলেটের তথ্য ফাঁস হয়েছে। প্রিমিয়াম ও এন্ট্রি লেভেলের নতুন মোবাইল ফোন দুটির মডেল হচ্ছে যথাক্রমে লুমিয়া ৯২৯ ও ৫২৫; আর উইন্ডোজ ৮.১ আরটি চালিত ট্যাবলেটটির কোডনেম জানা গেছে “ইল্যুশনিস্ট”; সূত্রগুলো বলছে, নতুন এই তিনটি ডিভাইস আগামী বছরের শুরুর দিকে বাজারে আসতে পারে।

লুমিয়া ৯২৯ উইন্ডোজ স্মার্টফোনে থাকছে ৫ ইঞ্চি ১০৮০পি অ্যামোলেড ডিসপ্লে, কোয়াডকোর ২.২ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর, ৩২/৬৪জিবি স্টোরেজ, ২জিবি র‍্যাম, ২০ মেগাপিক্সেল পিওরভিউ ক্যামেরা, ডুয়াল এলইডি ফ্ল্যাশ প্রভৃতি।

অপরদিকে লুমিয়া ৫২৫ হবে একটি এন্ট্রি লেভেল উইন্ডোজ ফোন। সূত্রগুলো জানাচ্ছে এই ডিভাইসটিতে থাকবে ডুয়াল কোর কোয়ালকম সিপিইউ, ১জিবি র‍্যাম, ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং আরও বিশেষ কিছু মিউজিক ফিচার। তুমুল জনপ্রিয় লুমিয়া ৫২০ এর স্থান দখলের উদ্দেশ্যেই এটি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।

নকিয়ার ২য় ট্যাবলেট ডিভাইসের কোডনেম জানা গেছে “ইল্যুশনিস্ট” যা কিনা মাইক্রোসফটের ৭.৫ ইঞ্চি সার্ফেস মিনি ট্যাবের সাথে প্রতিযোগিতা করতে যাচ্ছে। এর কোন ছবি বা স্পেসিফিকেশন জানা যায়নি। নকিয়ার প্রথম ট্যাবলেটটির মডেল হচ্ছে লুমিয়া ২৫২০

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading