সিটিসেল আবার চালু হল

১৭ দিন বন্ধ রাখার পর আদালতের নির্দেশনা অনুসারে সিটিসেলের তরঙ্গ খুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। ফলে কোম্পানিটি এখন আবার আগের মতই কার্যক্রম চালিয়ে যেতে পারবে। তবে ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেল সরকারকে ১০০ কোটি টাকা পরিশোধ না করলে অপারেটরটির তরঙ্গ আবারও বন্ধ করে দিতে পারবে বিটিআরসি।

সরকারের পাওনা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ স্থগিত করেছিল বিটিআরসি। দেশের সর্বপ্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির পাওনা ছিল ৪৭৭ কোটি টাকা, যা যথা সময়ে পরিশোধ করতে পারেনি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি। এখন এই টাকার পরিমাণ পূনঃনির্ধারিত করতে চাচ্ছে সিটিসেল।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading