ফেসবুক মোবাইল নোটিফিকেশনে আসছে নতুন ফিচার

facebook notification tab

এন্ড্রয়েড ও আইওএস ডিভাইসে ফেসবুক ব্যবহারকারীরা সাইটটির নোটিফিকেশন সিস্টেমে শীঘ্রই কিছু নতুন ফিচার পাবেন। এতে নিজ নিজ ফেসবুক একাউন্ট থেকে প্রাপ্ত নোটিফেশনগুলোর ওপর আরও বেশি নিয়ন্ত্রণ স্থাপন করতে পারবেন ইউজাররা। বর্তমানে ফেসবুক থেকে যেসব নোটিফিকেশন পাওয়া যায় তার পাশাপাশি আরও বাড়তি যেসব বিষয়ে নোটিফিকেশন আসবে সেগুলো হচ্ছেঃ

  • বন্ধুদের জন্মদিন, লাইফ ইভেন্টস বা বিভিন্ন অর্জন
  • খেলার স্কোর, টিভি শো রিমাইন্ডার
  • আগত ফেসবুক ইভেন্ট সম্পর্কে নোটিফিকেশন
  • আপনার কাছাকাছি কোনো স্থানে কী কী মুভি চলছে সে সম্পর্কে তথ্য
  • আবহাওয়া, আশেপাশের এলাকায় থাকা রেস্টুরেন্ট প্রভৃতি

ফেসবুক একে ‘পারসোনালাইজড নোটিফিকেশনস ট্যাব’ বলে আখ্যায়িত করছে। এই নোটিফিকেশন ফিচারগুলো চালু হওয়ার পর আপনার বর্তমান ফেসবুক নোটিফিকেশন সেটিংসে নিজ থেকে কোনো পরিবর্তন আসবেনা। তবে নতুন ফিচারগুলোর ওপর আপনার নিয়ন্ত্রণ থাকবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের একাউন্টে এই নোটিফিকেশনস ট্যাব চালু করা হচ্ছে। ভবিষ্যতে এটি সবার জন্যই আসবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,323 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading