বন্ধ হয়ে যাচ্ছে ইউটিউব মিউজিক-কি সার্ভিস

music key youtube

ইউটিউবের বিজ্ঞাপনমুক্ত মিউজিক স্ট্রিমিং সেবা মিউজিক-কি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল। এটি লঞ্চ হয়েছিল ঠিক এক বছর আগে। আর চলতি বছরের ৩০ নভেম্বর মিউজিক কি বন্ধ হয়ে যাবে। কিছুদিন আগে কোম্পানিটি অ্যাড-ফ্রি নতুন ভিডিও স্ট্রিমিং সেবা ইউটিউব রেড চালুর ঘোষণা দেয়, যার ফলে মিউজিক কি’র আর কোনো প্রয়োজনীয়তা থাকছেনা।

কার্যত ইউটিউব রেড’কে জায়গা করে দিতেই বিদায় নিলো মিউজিক কি। এতদিন ধরে বেটা ভার্সনেই ছিল মিউজিক কি। অর্থাৎ, এটি চূড়ান্তভাবে চালু হওয়ার আগেই বন্ধ হয়ে যাচ্ছে।

youtube red s

তবে এতে গ্রাহকদের খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। কেননা বিজ্ঞাপন মুক্ত ইউটিউব ভিডিও দেখার জন্য আসছে ইউটিউব রেড, যাতে নেটফ্লিক্স বা অন্যান্য টিভি চ্যানেলের মত অরিজিনাল প্রোগ্রামও দেখা যাবে।

নাম শুনলেই যেমনটি বোঝা যায়, মিউজিক কি স্বভাবতই সঙ্গীতকে প্রাধান্য দিত। আর এর খরচ ছিল মাসে ৭.৯৯ ডলার। অপরদিকে এন্ড্রয়েড, ডেস্কটপ ও মোবাইল ওয়েব ভার্সনে ইউটিউব রেড এর সর্বনিম্ন মূল্য হবে ৯.৯৯ ডলার/মাস। অ্যাপলের ইন-অ্যাপ পারসেস ট্যাক্সের কারণে আইওএস ডিভাইসের জন্য এই খরচ হবে ১২.৯৯ ডলার/মাস।

আর বিজ্ঞাপনযুক্ত ফ্রি ইউটিউব তো থাকছেই। তবে ফ্রি ভার্সনে কিছু কিছু ভিডিও (অরিজিনাল কনটেন্ট) নতুন অবস্থায় দেখা নাও যেতে পারে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading