রিচার্জে ৪ গুণ পর্যন্ত বোনাস দিচ্ছে রবি

robi booster

রবি বুস্টার অফারের মাধ্যমে রবি’র প্রি-পেইড গ্রাহকেরা (উদ্যোক্তা, এসএমই এবং ইজিলোড ব্যতিত) রিচার্জ করলেই পাবেন টক-টাইম, ইন্টারনেট এবং এসএমএস-এর উপর তিনগুন বা চারগুন লাভ। মূল একাউন্টে রিচার্জের কোন পরিমান যোগ হবেনা। পুরো রিচার্জ গুন হয়ে প্রাপ্ত মূল্য আলাদা একাউন্টে চলে যাবে। এই প্রাপ্ত মূল্যের পরিমান চেক করতে ডায়াল *২২২*৪#

এক্ষেত্রে ২৪ টাকা রিচার্জে ৩ গুণ বোনাস পাওয়া যাবে অর্থাৎ ৭২ টাকা অতিরিক্ত পাবেন যার মেয়াদ ৩ দিন। আর ৪৪ টাকা রিচার্জে ৪ গুণ বোনাস পাওয়া যাবে অর্থাৎ ১৭৬ টাকা বোনাস পাবেন যার মেয়াদ ৪ দিন।

 

অফারটি পেতে করণীয়

এই অফারটি উপভোগ করতে গ্রাহককে একটি বিশেষ প্যাকেজে মাইগ্রেট করতে হবে। মাইগ্রেট করতে ডায়াল করুন *৮৯৯৯*৪#

 এই প্যাকেজের মূল কলরেট:

> রবি-রবি কলরেট: ১৮ পয়সা/১০ সেকেন্ড

> রবি-অন্য অপারেটর: ১৮ পয়সা/১০ সেকেন্ড

গ্রাহককে অবশ্যই ঠিক ২৪ বা ঠিক ৪৪ টাকা রিচার্জ করতে হবে

– গ্রাহক তার পছন্দমত প্রাপ্ত মূল্য শুধুমাত্র কল, ইন্টারনেট ও এসএমএস-এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন অথবা চাইলে নিজের পছন্দমতো সব মাধ্যমেই ব্যবহার করতে পারবেন। (প্রাপ্ত মূল্যমানের সীমার মধ্যে)

নিম্ন-লিখিত রেট (কলরেট, ইন্টারনেট রেট ও এসএমএস রেট) প্রাপ্ত মূল্যের জন্য প্রযোজ্য

> রবি-রবিঃ ১টাকা/মিনিট

> ইন্টারনেটঃ ১টাকা/এমবি

> এসএমএসঃ ১টাকা/ ১০এসএমএস

রবি থেকে অন্য অপারেটরে কল, এসএমএস অথবা অন্যান্য সুবিধা এই অফারে প্রযোজ্য নয়। এর জন্য প্যাকেজের মূল রেট প্রযোজ্য হবে

 

অন্যান্য শর্তাবলী

– অফারের মেয়াদ শেষ হয়ে গেলে অথবা মেয়াদের মধ্যে প্রাপ্ত মূল্য শেষ হয়ে গেলে গ্রাহক মূল-রেটে ফিরে যাবেন

– গ্রাহক একই সময়ে কেবল একটি বুস্টার অফার-এ উপভোগ করতে পারবেন। যেমনঃ কেউ যদি ৳২৪ রিচার্জ করে এই অফার নেয় এবং পরবর্তীতে পূর্বের মেয়াদ থাকাকালীন যদি ৳৪৪ রিচার্জ করে তাহলে তিনি ৪৪টাকার সুবিধা উপভোগ করতে পারবে না

– প্রাপ্ত মূল্য ব্যালান্স ট্রান্সফার-এর মাধ্যমে ট্রান্সফার করা যাবেনা

– এই প্যাকেজ থেকে মাইগ্রেট করতে, গ্রাহককে তার পছন্দের মাইগ্রেশন কোড ব্যবহার করতে হবে। গ্রাহক চাইলে আবার এই প্যাকেজে ফেরত আসতে পারবেন

– গ্রাহক মাইগ্রেট করে প্যাকেজ বদলে ফেললে এই অফার আর উপভোগ করতে পারবে না। যদি মেয়াদ শেষ হওয়ার পূর্বে মাইগ্রেশন করা হয়ে থাকে, তাহলে নতুন প্যাকেজ গ্রাহক পূর্বের অফার মেয়াদ উত্তীর্ণ হওয়া পর্যন্ত উপভোগ করতে পারবেন

– সকল রেট-এ ভ্যাট ও সম্পুরক শুল্ক প্রযোজ্য

সূত্রঃ রবি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading