হঠাৎ করেই নেটওয়ার্ক সার্ভার জনিত সমস্যায় আক্রান্ত ফেসবুক!

গতকাল ২১ অক্টোবর সাময়িকভাবে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস আপডেট, মন্তব্য করা, পোস্টে লাইক দেওয়ার মতো নানা কাজে সমস্যায় পড়েছিলেন। এ সময় ফেসবুকে লগইন করা এবং ফেসবুক হোমপেজে যাওয়া সম্ভব হলেও সাইটটির যেকোনো আপডেটের ক্ষেত্রেই বিপত্তির মুখে পড়েছিলেন ব্যবহারকারীরা। স্ট্যাটাস পোস্টের ক্ষেত্রে আসা এরর মেসেজটি এরকম ছিল “There was a problem updating your status. Please try again in a few minutes.”

ডেস্কটপ ছাড়াও ফেসবুকের মোবাইল সংস্করণের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দিয়েছিল। তবে ফেসবুক অ্যাপের ক্ষেত্রেও একই অসুবিধা হয়েছিল কিনা তা নিশ্চিত নয়। এ সময় ফেসবুকে আপডেট, মন্তব্য লেখা বা লাইক দিতে গেলে ‘এরর’ মেসেজ এসেছিল। তখন “লাইকলি সার্ভিস ডিসট্রাপশন” নামের একটি সমস্যার কথা ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছিল।

একজন ফেসবুক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, নেটওয়ার্ক মেইনটেন্যান্স জনিত সমস্যার কারণে এই পরিস্থিতির উদ্ভব ঘটেছিল। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই কোম্পানিটির প্রকৌশলীরা এটি সমাধান করেছেন বলে জানিয়েছে ফেসবুক। এই মুহুর্তে সাইটটি ১০০% সঠিকভাবে কাজ করছে বলেও নিশ্চিত করেছে সোশ্যাল নেটওয়ার্কটির ঐ মুখপাত্র।

আপনিও কি উক্ত সমস্যার সম্মুখীন হয়েছিলেন? আপনার ফেসবুকে কখন এবং কোন ক্ষেত্রে এরর মেসেজ এসেছিল? তাতে কী লেখা ছিল? আশা করি এখানে মন্তব্যের মাধ্যমে সবার সাথে শেয়ার করবেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,326 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading