অবশেষে সিম্বিয়ানের সাপোর্ট বন্ধ করে দিচ্ছে নকিয়া…

পূর্বনির্ধারিত সময়ের ২ বছর আগেই সিম্বিয়ান অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনের জন্য সাপোর্ট বন্ধ করে দিতে যাচ্ছে নকিয়া। ধীরে ধীরে উইন্ডোজ ফোন ওএসের দিকে ঝুঁকে পড়া এবং অতঃপর মাইক্রসফটের নিকট মোবাইল ইউনিট বিক্রি করে দেয়ার পর এখন ফিনিশ কোম্পানিটি জানাচ্ছে যে, তারা ২০১৩ সালের পর থেকে সিম্বিয়ানের জন্য আর কোন সাপোর্ট সরবরাহ করবে না।

কিন্তু ইতোপূর্বে নকিয়া থেকে ২০১৬ সাল পর্যন্ত সিম্বিয়ান আপডেট-আপগ্রেড ইস্যু করার ঘোষণা এসেছিল। তবে এই পর্যায়ে এসে গ্রাহকদের প্রতি সেই সমর্থনটুকুও আর রাখছেনা এক সময়কার এই মোবাইল জায়ান্ট। নকিয়ার সিম্বিয়ান পরবর্তী অপারেটিং সিস্টেম ‘মিগো’ এর জন্যও একই সিদ্ধান্ত/নীতি প্রযোজ্য হবে।

সিম্বিয়ান অথবা মিগো চালিত ডিভাইসের জন্য যেসব ডেভলপাররা অ্যাপ্লিকেশন তৈরি করছেন তারা ৩১ ডিসেম্বর ২০১৩ এর পর থেকে নকিয়া স্টোরে আর কোন নতুন অ্যাপ কিংবা সফটওয়্যার আপডেট সাবমিট করতে পারবেন না। তবে এর পরেও স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা সম্ভব হবে। আর পেইড অ্যাপের ক্ষেত্রে ডেভলপারগন তাদের পাওনা বুঝে পেতে থাকবেন।

মাইক্রোসফট কর্তৃক পুরোপুরি অধিগৃহীত হতে হতে ‘আশা’ ও ‘লুমিয়া’ সিরিজ নিয়েই কাজ করবে নকিয়া।

আপনার কি কোন সিম্বিয়ান বা মিগো ওএস চালিত স্মার্টফোন আছে? সেটি নিয়ে কী ভাবছেন আপনি?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,333 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading