১ টেরাবাইট স্টোরেজ, নতুন ফিচার ও ডিজাইন নিয়ে এলো ইয়াহু মেইল!

ইমেইল ইন্টারফেস, ফিচার ও স্টোরেজে উন্নয়ন এনেছে ইয়াহু। ৮ অক্টোবর থেকে বিশ্বব্যাপী সকল ইয়াহু মেইল ব্যবহারকারীদের নিকট নতুন এসব সুবিধা পৌঁছুতে শুরু করেছে। ফলে এখন আপনি আপনার স্মার্টফোন, ট্যাবলেট ও ডেস্কটপ- সব প্ল্যাটফর্মেই একই চেহারা ও পরিষ্কার ডিজাইনের ইয়াহু মেইল উপভোগ করতে পারবেন।

নতুন যোগ হওয়া সুবিধাগুলোর কিছু কিছু এর আগে শুধুমাত্র ইয়াহু মেইল প্লাস অর্থাৎ সেবাটির প্রিমিয়াম গ্রাহকদের জন্যই উন্মুক্ত ছিল। কিন্তু এখন সেগুলো ফ্রিতেই পাওয়া যাবে।

নতুন ডিজাইনের ইয়াহু মেইলে থাকছে থ্রেডেড কনভার্সেসন, থিম, ওয়ালপেপার ব্যাকগ্রাউন্ড, ১ টেরাবাইট স্টোরেজ প্রভৃতি। এতে একজন নির্দিষ্ট ইমেইল সেন্ডারের নিকট থেকে আসা মেসেজগুলো আরও সহজে সার্চ-স্টার-ডিলিট করা সম্ভব হবে।

এখন থেকে আপনার ইয়াহু মেইল ব্যাকগ্রাউন্ডে ফ্লিকার ফটো কিংবা অন্য যেকোন ইমেজ ব্যবহার করতে পারবেন। আর এটা সব প্ল্যাটফর্মেই সিঙ্ক্রোনাইজ হবে।

ইয়াহু মেইলের ১৬ বছর পুর্তি উপলক্ষ্যে এসব সুবিধা লঞ্চ করা হয়েছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,333 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2298

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading