থ্রিজি চালু করল এয়ারটেল!

Airtel 3gআনুষ্ঠানিকভাবে থ্রিজি সেবা চালু করল এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। আজ বুধবার বেলা ১১:৩০ মিনিটে এয়ারটেল কর্পোরেট অফিসে টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন থ্রিজির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে বনানী ও গুলশান-২ এলাকা এয়ারটেল থ্রিজির আওতায় আসবে বলে জানিয়েছেন কোম্পানিটির সিইও ক্রিস টোবিট।

চলতি অক্টোবর মাসে ঢাকা-চট্টগ্রামের কিছু কিছু এলাকা, নভেম্বরে সিলেটের কয়েকটি এলাকা, এবং ডিসেম্বরের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে পুরোদমে চালু হবে এয়ারটেল থ্রিজি।

আর ২০১৪ এর জানুয়ারির মধ্যে সকল বিভাগীয় শহর এবং ডিসেম্বর নাগাদ সারাদেশে থ্রিজি সেবা পৌঁছে দেবে এয়ারটেল।

এর আগে ২৮ সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে দেশের ৩য় বৃহত্তম মোবাইল ফোন সেবাদাতা রবি পরীক্ষামূলকভাবে ৩.৫জি লঞ্চ করেছে। আর ২৯ সেপ্টেম্বর ৩.৯জি চালু করেছে দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading