জিমেইল এন্ড্রয়েড অ্যাপে এলো নতুন দুটি জরুরী ফিচার

Gmail-block-unsubscribe

সম্প্রতি জিমেইল এন্ড্রয়েড অ্যাপের নতুন ভার্সন এনেছে গুগল, যাতে বিশেষ দুটি ফিচার এসেছে। যদিও খুবই সাধারণ কিন্তু বেশ দরকারী এই নতুন ফিচার দুটি হল “ব্লক সেন্ডার” এবং “আনসাবস্ক্রাইব” বাঁটন।

আনসাবস্ক্রাইব সুবিধা আগে ডেস্কটপে ছিল কিন্তু ব্লক করার সুবিধাটি এন্ড্রয়েড এবং ওয়েব উভয়ের জন্যই নতুন।

 

ব্লক অপশনটি ইমেইল ম্যাসেজের ডান পাশের কর্নার মেনুতে (স্টার চিহ্নের নিচে) পাওয়া যাবে।

Block

আপনি যদি কোন ইউজারকে ব্লক করে দেন তবে তার এড্রেস থেকে আর কোনো বিরক্তিকর ইমেইল আপনার মূল ইনবক্সে আসবেনা বরং তা সরাসরি স্প্যাম বক্সে চলে যাবে। আবার আপনি যখন চাইবেন তখন সেটিংসে গিয়ে তাকে আনব্লক করতে পারবেন।

 

আনসাবস্ক্রাইব বাটনটি ম্যাসেজ দেখার সময় উপরে ডান পাশে কর্নারের মেন্যুতে (স্টার চিহ্নের উপরে) পাওয়া যাবে।

Unsub

দুটি ফিচারই তিন দিনের মধ্যে জিমেইল এন্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীদের নিকট পৌঁছে যাবে। মোবাইলে জিমেইল এন্ড্রয়েড অ্যাপে সুবিধাদুটি পেতে আপনার জিমেইল অ্যাপ আপডেট দিতে হতে পারে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading