আসছে ওয়াটারপ্রুফ সনি এক্সপেরিয়া জেড৩ কমপ্যাক্ট

sony xperia z3 compactবার্লিনে আইএফএ ২০১৪ ইভেন্টে একাধিক নতুন ডিভাইস বাজারে আনার ঘোষণা দিয়েছে সনি। এর মধ্যে রয়েছে এক্সপেরিয়া জেড৩ ও জেড৩ কমপ্যাক্ট। ইতোমধ্যেই আমরা এক্সপেরিয়া জেড৩ স্মার্টফোন সম্পর্কে জেনেছি। এবার চলুন দেখি জেড৩ কমপ্যাক্ট কী নিয়ে

এক্সপেরিয়া জেড থ্রি কমপ্যাক্টে প্রায় Z3 এর মতই স্পেসিফিকেশন দেয়া হয়েছে। সামান্য কিছু ভিন্নতাও আছে। ১২৯ গ্রাম ওজনের এক্সপেরিয়া জেড৩ কমপ্যাক্ট ফোনে থাকছে ৪.৬ ইঞ্চি এইচডি (১২৮০ x ৭২০পি) স্ক্রিন, এন্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ওএস, স্ন্যাপড্রাগন ২.৫ গিগাহার্টজ কোয়ালকম কোয়াডকোর প্রসেসর, এড্রিনো ৩৩০ জিপিইউ, ২জিবি র‍্যাম, ১৬জিবি পর্যন্ত ফ্ল্যাশ মেমোরি, ১২৮জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, ব্লুটুথ, এনএফসি, ফোরজি, ওয়াইফাই, জিপিএস, ২৬০০ এমএএইচ ব্যাটারি প্রভৃতি।

সনি এক্সপেরিয়া জেড৩ কমপ্যাক্ট স্মার্টফোন পানিরোধী ও ধূলাময়লা প্রতিরোধক বলেই জানিয়েছে এর নির্মাতা। এতে আরও থাকছে ২০.৭ মেগাপিক্সেল অটোফোকাস ব্যাক ক্যামেরা ও ২.২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি প্লেস্টেশন ৪ ভিডিও গেমিং কনসোলের গেমস লাইভ স্ট্রিম করতে পারে।

চলতি বছরের শেষ প্রান্তিকে যেকোনো সময় বাজারে আসবে সনি এক্সপেরিয়া জেড৩ কম্প্যাক্ট; এর সম্ভাব্য মূল্য জানা যায়নি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading