মোবাইলে প্রথম 4K কোয়ালিটির ভিডিও ক্যামেরা আনল এসার!

liquids2বিশ্বের অন্যতম জনপ্রিয় ল্যাপটপ নির্মাতা এসার এখনও পর্যন্ত মোবাইল ফোন তৈরিতে খুব একটা নাম করতে পারেনি। তবে সম্প্রতি তারা এমন একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে যার মধ্যে বিশেষ কিছু আছে। এসারের ৬ ইঞ্চি “লিকুইড এস২” হচ্ছে সেই ডিভাইস। এতে আপনি পাবেন ফোর’কে আল্ট্রা এইচডি ভিডিও ক্যামেরা। অবশ্য, আগামী ৪ সেপ্টেম্বর স্যামসাং গ্যালাক্সি নোট থ্রি’ও এধরনের ফিচার নিয়ে হাজির হবে বলে গুজব রয়েছে।

এন্ড্রয়েড চালিত এসার লিকুইড এস২ তে রয়েছে ৬ ইঞ্চি ফুল এইচডি (১৯২০ x ১০৮০পি) আইপিএস স্ক্রিন- যার পিক্সেল ডেনসিটি ৩৬৮ পিপিআই, ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২.২ গিগাহার্টজ কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর, ২জিবি র‍্যাম, ১৬জিবি স্টোরেজ, ৩৩০০ এমএএইচ ব্যাটারি, ফোরজি, ওয়াইফাই প্রভৃতি।

অক্টোবরে ইউরোপের মার্কেটে কিনতে পাওয়া যাবে এসার লিকুইড এস২ স্মার্টফোন। তবে এটি আন্তর্জাতিক বাজারে কবে আসবে কিংবা এর মূল্য কত হবে সে বিষয়ে কিছু জানায়নি এসার।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading