বিকাশ কুইজ খেলে ২০০ টাকা বোনাস পাওয়ার উপায়

বিজয়ের মাস উপলক্ষে  বিকাশ নিয়ে এলো কুইজ কনটেস্ট। ৩টি সহজ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বিকাশ অ্যাপ থেকে লেনদেনকারীর জন্য থাকছে এই বোনাস জেতার সুযোগ। কুইজ কন্টেস্টটি এই বছরের ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত চলবে।

প্রতিদিন শীর্ষ ১৯৭১জন অংশগ্রহণকারী পাবেন বিকাশ কুইজ কন্টেস্ট এর ২০০টাকা বোনাস। কুইজে অংশগ্রহণ করতে বিকাশের ওয়েবসাইট ভিজিট করতে হবে। দৈবচয়ন পদ্ধতিতে প্রতিদিন ৩টি প্রশ্নের সঠিক উত্তরদাতা ১৯৭১ জনকে এই কুইজের বিজয়ী নির্বাচন করা হবে।

বিকাশ ২০০টাকা কুইজ শর্তসমূহ

  • ১. কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে একজন বিকাশ গ্রাহককে তার অ্যাক্টিভ বিকাশ একাউন্ট নাম্বার দিতে হবে।
  • ২. বিকাশ গ্রাহকরা ১ ডিসেম্বর, ২০২০ থেকে ৩১ ডিসেম্বর, ২০২০ (ক্যাম্পেইন সময়কাল)-এর মধ্যে যতবার খুশি কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ২০০ টাকা (পুরস্কার) জেতার সুযোগ পাবেন। 
  • ৩. কয়েকটি প্রশ্নের দ্রুততম সঠিক উত্তর প্রদানের ভিত্তিতে ক্যাম্পেইনের প্রতিদিন ১৯৭১ জন বিজয়ী নির্ধারিত হবে। অর্থাৎ যেই বিকাশ গ্রাহক স্বল্পতম সময়ের মধ্যে সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তার বিজয়ী হবার সুযোগ বেশি।
  • ৪. বিজয়ী হিসাবে নির্বাচিত হওয়ার জন্য বিকাশ গ্রাহককে অবশ্যই তার প্রতিযোগীতায় অংশগ্রহণের দিন বা ডিসেম্বর, ২০২০ এর মধ্যে প্রতিযোগীতায় অংশগ্রহণের পূর্ববর্তী যেকোনো দিন তার বিকাশ একাউন্ট থেকে নিচের যেকোনো একটি লেনদেন করতে হবে:
  • বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ
  • বিকাশ অ্যাপ দিয়ে ক্যাশ আউট
  • বিকাশ অ্যাপ দিয়ে সেন্ড মানি
  • বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্ট
  • বিকাশ অ্যাপের মাধ্যমে পে বিল
  • বিকাশ অ্যাপ দিয়ে কার্ড টু বিকাশ (অ্যাড মানি) এবং
  • বিকাশ অ্যাপের মাধ্যমে ট্রান্সফার মানি

আরো জানুনঃ বিকাশ অ্যাপ অফার – নতুন একাউন্টে বোনাস পাওয়ার উপায়

  • ৫. ক্যাম্পেইন চলাকালীন সময়ে একজন বিকাশ গ্রাহক কেবল এক বারের জন্য পুরষ্কার জিতে নিতে পারবেন।
  • ৬. পুরস্কার পাবার জন্য যোগ্য হতে একজন গ্রাহকের বিকাশ একাউন্ট সম্পূর্ণ সক্রিয় অবস্থায় থাকতে হবে এবং নতুন বিকাশ গ্রাহকদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে শেষ করতে হবে।
  • ৭. প্রতিদিনের ক্যাম্পেইনের বিজয়ীদের নাম পরের দিন কুইজ প্লাটফর্মের বিজয়ীদের তালিকায় ঘোষণা করা হবে এবং উক্ত তালিকাটি দুপুর ২টা থেকে প্রদর্শিত হবে। এই প্রতিযোগীতায় অংশগ্রহণের মাধ্যমে যদি বিকাশ গ্রাহকগণ বিজয়ী হিসেবে নির্বাচিত হয় তবে তারা বিকাশকে বিজয়ী তালিকায় তাদের নাম প্রকাশের অনুমতি দিচ্ছেন। 
  • ৮. বিজয়ী ঘোষণার দিন থেকে পরবর্তী ২ কার্যদিবসের মধ্যে বিজয়ীদের বিকাশ একাউন্টে বিকাশ ই-মানি আকারে পুরস্কারের টাকা পৌঁছে যাবে।
  • ৯. কোনো ব্যক্তি যেকোনো সন্দেহজনক কাজ বা সুবিধা পাওয়ার জন্য নিয়ম বহির্ভূত পন্থা অবলম্বন করলে, তা পর্যবেক্ষণ করা হবে এবং ক্যাম্পেইন থেকে অযোগ্য বলে বিবেচিত হবে।
  • ১০. বিকাশ কর্মীরা এই ক্যাম্পেইনের অংশগ্রহণ করে বিজয়ী হয়ে উপহার গ্রহণ করতে পারবে না ।
  • ১১. বিকাশ কোনো পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো সময় ক্যাম্পেইনের যেকোনো শর্ত সংশোধন বা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
  • ১২. এই ক্যাম্পেইনে ব্যবহৃত সকল বিষয়বস্তুর সম্পূর্ণ কপিরাইট বিকাশ সংরক্ষণ করে। ক্যাম্পেইন বা এর যেকোনো কনটেন্টের প্রতিলিপি তৈরি বা এর অবৈধ বিতরণ করলে তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
  • ১৩. এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার মাধ্যমে বিকাশ গ্রাহকরা নিশ্চিত যে তারা ক্যাম্পেইনে বর্ণিত নিয়ম ও শর্তাবলী পড়ে এবং বুঝে তাতে সম্মতি দিয়েছেন। (তথ্যসূত্রঃ বিকাশ)

 

বিকাশ কুইজ এ অংশ নিতে এই লিংক ভিজিট করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading