চীনে বন্ধ হয়ে গেল ইয়াহু মেইল…

Yahoo-Mail-China-shuts-todayচলতি বছর এপ্রিল মাসে ইয়াহু ঘোষণা করেছিল যে কোম্পানিটি চীন থেকে তাদের ইমেইল সার্ভিস গুটিয়ে আনবে। শেষ পর্যন্ত দেশটিতে ইয়াহু মেইল বন্ধ হয়েই গেল।

এই মুহুর্তে চীনে আর ইয়াহু মেইল এক্সেস করা যাচ্ছে না। টেক ইন এশিয়ার প্রতিবেদনে জানা যায়, বর্তমানে গ্রেটওয়াল ঘেরা এই অঞ্চলে ইয়াহু মেইল আর ব্যবহারযোগ্য নয়।

এর আগে চীনা ইয়াহু মেইল গ্রাহকরা সার্ভিসটি থেকে অন্য কোন মেইলে মাইগ্রেট করার জন্য ৪ মাস সময় পেয়েছিল। গতকালই ছিল এর শেষ দিন।

ইয়াহুর চীনা ভার্সন মূলত দেশটির জনপ্রিয় ইকমার্স সাইট আলিবাবার মাধ্যমে চলে আসছিল। এখন আলিবাবা চাইছে ইয়াহু মেইল গ্রাহকরা এখন থেকে দেশিয় “আলিয়ান” ইমেইল সার্ভিস ব্যবহার করুক। এজন্য বাড়তি সুবিধা হিসেবে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইয়াহু মেইল থেকে আলিয়ানে ইমেইল ফরওয়ার্ড করা যাবে।

যাইহোক, চীনে ইমেইল সেবা সমাপ্ত করলেও সার্চ ইঞ্জিন ঠিকই চালিয়ে যাবে ইয়াহু। গত বছর দক্ষিণ কোরিয়া থেকেও ব্যবসা গুটিয়ে এসেছে ইয়াহু।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,333 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

বাংলাটেক টোয়েন্টিফোর ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক।
বিবিএ (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং), এমবিএ (ফিন্যান্স);
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Articles: 2297

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading