মোবাইলে সর্বনিম্ন কলরেট ৪৫ পয়সা নির্ধারণ করল বিটিআরসি

বাংলাদেশে সকল মোবাইল ফোন অপারেটরের সর্বনিম্ন কলরেট প্রতি মিনিট ৪৫ পয়সা নির্ধারণ করে তা সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর করার নির্দেশনা দিয়েছে বিটিআরসি। অর্থাৎ, ১৪ আগস্ট ২০১৮ প্রথম প্রহর থেকেই নতুন এই কলরেট কার্যকর হবে। নতুন এই ট্যারিফ পলিসিতে বিটিআরসি দেশের সব মোবাইলের জন্য সর্বোচ্চ কলরেট ২ টাকা নির্ধারণ করে দিয়েছে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এই নির্দেশনায় এক অপারেটর থেকে অন্য অপারেটরে আলাদা কোনো ট্যারিফ থাকছেনা। বরং সকল অপারেটরের মোবাইলেই সর্বনিম্ন ৪৫ পয়সা/মিনিট ও সর্বোচ্চ ২ টাকা/মিনিট রেট পাওয়া যাবে।

এর আগে নিজস্ব অপারেটরে (অন-নেট) সর্বনিম্ন ২৫ পয়সা/মিনিট ও অন্য অপারেটরে (অফ-নেট) ৬০ পয়সা/মিনিট নিম্নসীমা ছিল।

সর্বনিম্ন কলরেট

ইতোমধ্যেই মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন মেসেজ দিয়ে নতুন এই ট্যারিফের কথা জানিয়েছে। অন্যরাও জানাচ্ছে। গ্রামীণফোন তাদের সাইটে এ সংক্রান্ত একটি নোটিস দিয়ে দিয়েছে।

উপরোক্ত ট্যারিফের সাথে ভ্যাট ও অন্যান্য শুল্ক প্রযোজ্য হবে। এখন দেখা যাক কোন অপারেটর কেমন রেট দেয়। আপডেট পেতে আমার সাথেই থাকুন।

কেমন লাগল নতুন এই কলরেট? কমেন্টে জানান!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading