বিশ্বকাপ ফুটবলে সঠিক ভবিষ্যদ্বাণী দিচ্ছে মাইক্রোসফটের করটানা! (২০১৪)

মাইক্রোসফট উইন্ডোজ ফোনের করটানার নাম শুনেছেন নিশ্চয়ই? করটানা হচ্ছে একটি ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার যা ভয়েস কমান্ড বুঝে সে অনুযায়ী কাজ করতে পারে। অ্যাপল আইফোনে ‘সিরি’র মতই ব্যবহৃত হয় করটানা।

মাইক্রোসফটের তৈরি করটানায় ব্যবহৃত ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ এতটাই স্মার্ট, যে এটি ২০১৪ বিশ্বকাপ ফুটবলের এলিমিনেশন রাউন্ডের আটটি ম্যাচের সবগুলোর সঠিক ভবিষ্যদ্বাণী করেছে

cortana-wc

এবার কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচের ভবিষ্যদ্ববাণী দিচ্ছে করটানা। বিং প্রেডিকশন ইঞ্জিনের সহায়তায় করটানা বলছে, কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার সাথে জিতবে ব্রাজিল, ফ্রান্সের সাথে খেলায় জার্মানি এগিয়ে থাকবে (হয়ত জিতে যাওয়ার কথাই বুঝিয়েছে), আর্জেন্টিনা জিতবে বেলজিয়ামের সাথে এবং নেদারল্যান্ডস জিতবে কোস্টা রিকার সাথে।

এখন দেখা যাক, করটানার ‘গণনা’ এবারও সঠিক হয় কিনা! এবার করটানার ভবিষ্যদ্ববাণী মিলে গেলে এটি গত বিশ্বকাপের গণক অক্টোপাস পল’কে ছাড়িয়ে যাবে। করটানা কি পারবে? আপনার কী মনে হয়?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,331 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading