মুভি মেকার এপ “কোয়াইকি” কিনে নিল ইয়াহু

Qwiki 111

ইয়াহু এবার মুভিমেকিং এপ কোয়াইকি ডেভলপার কোম্পানিকে কিনে নিয়েছে। এই স্টার্টআপটি আইফোনের জন্য ভিডিও মেকার সফটওয়্যার তৈরি করত। কোয়াইকি’র মাধ্যমে অ্যাপল স্মার্টফোনে ছবি, গান এবং ভিডিও থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা যায়।

ইন্টারনেট ভিত্তিক ফার্ম ইয়াহু একের পর এক স্টার্টআপ এবং এমনকি প্রতিষ্ঠিত কোম্পানিও কিনে নিচ্ছে। গত মাসে মারিসা মেয়ারের অধীনে ব্লগিং প্লাটফর্ম টাম্বলার কিনে নিয়েছে ইয়াহু। এর আগেও আবহাওয়া এবং আরও কিছু লাইফস্টাইল এপ ডেভলপার টিম অধগ্রহণ করেছে এই ওয়েব সেবাদাতা প্রতিষ্ঠান।

সর্বশেষ এই লেনদেনে কী পরিমাণ অর্থ খরচ হচ্চে তা জানায়নি ইয়াহু। তবে প্রযুক্তি সাইট অল থিংস ডি রিপোর্ট করছে, ডিলটি ৪০ থেকে ৫০ মিলিয়ন ডলার হাত বদল করতে পারে।

ইয়াহু বলেছে, তারা কোয়াইকি’কে সমর্থন দিয়ে যাবে এবং এখন থেকে কোয়াইকি টিম ইয়াহুর নিউ ইয়র্ক অফিসে কাজ করবে।

এক সময়কার ইন্টারনেট জায়ান্ট ইয়াহু প্রতিযোগিতার বাজারে কয়েক বছর ধরেই গুগল, মাইক্রোসফট এবং ফেসবুকের সাথে পেরে উঠছিল না। আর এজন্য বেশ কয়েকবার সিইও পরিবর্তন এবং অলাভজনক সেবা বন্ধ করে দিয়ে বর্তমানে কিছুটা অগ্রগতি লাভ করেছে এই মার্কিন কোম্পানি। ইয়াহুর বর্তমান সিইও মারিসা মেয়ার এর আগে গুগলে কর্মরত ছিলেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading