মুক্তি পেল ফায়ারফক্স ওএস চালিত প্রথম স্মার্টফোন “জেডটিই ওপেন”

অলাভজনক সংস্থা মজিলা নির্মিত ফায়ারফক্স ওএস চালিত প্রথম মোবাইল ফোন “জেডটিই ওপেন” ভোক্তাভাজারে মুক্তি পাচ্ছে আজ। স্পেনে নেটওয়ার্ক অপারেটর টেলিফোনিকার ব্যানারে মাত্র ৯০ ডলারে বিক্রি হবে এই ফোন।

যদিও মজিলা প্রথম থেকেই বলে আসছিল, তাদের সফটওয়্যারে চালিত হ্যান্ডসেট দামে সস্তা হবে..

কিন্তু ৯০ ডলার মূল্যকে অনেকে একটু বেশিই সস্তা বলে অভহিত করেছেন। এই মূল্য ডিভাইসটির ডেভলপার এডিশন থেকেও ৩০ ডলার কম!

এখানেই শেষ নয়। জেডটিই ওপেন কিনলে গ্রাহক আরও পাবেন ৩৯ ডলার এয়ারটাইম এবং ৪ জিবি মাইক্রোএসডি কার্ড।

ডিভাইসটিতে আছে ৩.৫ ইঞ্চি এইচভিজিএ টিএফটি টাচস্ক্রিন ডিসপ্লে, ২৫৬ মেগাবাইট র‍্যাম, ৫১২ মেগাবাইট রম, ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, এফ এম রেডিও, ইমেইল, মেসেজিং, নকিয়া হেয়ার ম্যাপস ভিত্তিক লোকেশন সার্ভিস, ফায়ারফক্স ওয়েব ব্রাউজার ইত্যাদি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading