মোবাইল সংযোগের দাম কমছে, কলরেট বাড়ছে?

২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন মোবাইল সিমের ওপর শুল্কের হার ৩০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকায় নামিয়ে আনার প্রস্তাব করেছেন। এর ফলে নতুন সিম কার্ডের মূল্য কমে আসতে পারে। তবে সিমকার্ড প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্টের ক্ষেত্রে শুল্ক হার ১০০ টাকাই অপরিবর্তিত থাকছে।

কিন্তু একই সাথে নতুন অর্থ বছরে মোবাইল সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবায় ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী।

মোবাইল ফোনের বিভিন্ন সেবা নিতে বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট দিচ্ছেন গ্রাহকরা। অর্থাৎ, প্রতি ১০০ টাকার সেবা নিতে (কল কিংবা ইন্টারনেট ব্যবহার করতে) গ্রাহকদের ১১৫ টাকা খরচ হচ্ছে। সম্পূরক ৫ শতাংশ শুল্ক যোগ হলে এই খরচ আরও বাড়বে।

এছাড়া আগামীতে মোবাইল ব্যবহারের ওপর ১ শতাংশ হারে সারচার্জ প্রযোজ্য হতে পারে। বিডিনিউজ২৪ ডটকমের প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ফোন ব্যবহারের ওপর ১ শতাংশ হারে সারচার্জ আরোপের বিধান রেখে গত ৩০ মার্চ নতুন একটি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় সংসদে আইন পাস হলে গ্রাহকদের মোবাইল বিলের সঙ্গে এই ১ শতাংশ সারচার্জ যোগ হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মোবাইল অপারেটর কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে গ্রাহকদের ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। এছাড়া সারচার্জ এক শতাংশ যোগ হলে ১০০ টাকার ব্যবহারে গ্রাহকদের মোট ২১ টাকা বেশি খরচ করতে হবে। এর ফলে কথা বলার প্রবণতা কমবে এবং অপারেটরদের আয় কমে যাবে।”

আপডেট ৩০ জুন ২০১৫

২৯ জুন সোমবার অর্থবিল পাস করার সময় চূড়ান্ত বাজেটে অর্থমন্ত্রী এই সম্পূরক শুল্ক  পাঁচ শতাংশ থেকে দুই শতাংশ কমানোর কথা বলেন। সূত্রঃ দৈনিক ইত্তেফাক

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading