উইন্ডোজ ফোনেও আসছে অ্যাপস ফোল্ডার

windows phone app folderউইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম ডেভলপ করার ক্ষেত্রে মাইক্রোসফট সব সময়ই সহজ ইউজার ইন্টারফেস ডিজাইনের দিকে নজর দিয়েছে। এতদিন তারা অন্যান্য মোবাইল ওএস এর মত অ্যাপ রাখার জন্য ফোল্ডার অপশন দেয়নি। কিন্তু সম্প্রতি মাইক্রোসফটের নিজ ওয়েবসাইট থেকে ভুলক্রমে প্রকাশিত এক সাপোর্ট আর্টিকেল থেকে জানা গেছে, উইন্ডোজ ফোনের স্টার্ট স্ক্রিনে ভবিষ্যতে অ্যাপের জন্য ফোল্ডার তৈরির সুবিধা আসবে।

উল্লিখিত সাপোর্ট আর্টিকেলটি ইতোমধ্যেই মুছে ফেলেছে মাইক্রোসফট। ঐ আর্টিকেলে কোম্পানিটি বলছে, অ্যাপের জন্য ফোল্ডার তৈরি করতে চাইলে আপনার ফোনে অবশ্যই উইন্ডোজ ফোন ওএস ৮.১ ইনস্টল করা থাকতে হবে।

এক্ষেত্রে উইন্ডোজ ফোন স্টার্ট স্ক্রিনে কোনও একটি অ্যাপ-টাইল প্রেস করে সেটি অন্য আরেকটি টাইলের উপর আনলে ফোল্ডার তৈরির অপশন পাওয়া যাবে। তখন ফোল্ডারটির নাম দিয়ে সেভ করার পর আপনি সেই ফোল্ডারের মধ্য থেকেই প্রয়োজনমত অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন।

উইন্ডোজ ফোন ৮.১ কবে নাগাদ মুক্তি পাবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে মার্কিন প্রযুক্তি সংবাদ মাধ্যমগুলো ধারণা করছে যে, জুলাই কিংবা আগস্টেই উইন্ডোজ ফোন ৮.১ আপডেট লঞ্চ করবে মাইক্রোসফট।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading