করটানা সাপোর্ট নিয়ে এলো উইন্ডোজ ফোনের আপডেটেড স্কাইপ

উইন্ডোজ ফোন ওএস এর জন্য স্কাইপ অ্যাপ্লিকেশন আপডেট করেছে মাইক্রোসফট। নতুন স্কাইপ সফটওয়্যারে উইন্ডোজ ফোন ৮.১ এ পুরোপুরি করটানা সাপোর্ট পাওয়া যাবে। নিশ্চয়ই জানেন, করটানা হচ্ছে মাইক্রোসফটের তৈরি ডিজিটাল পারসোনাল এসিস্ট্যান্ট। অ্যাপল আইফোনে ‘সিরি’ যেমন ভয়েস কমান্ড অনুযায়ী বিভিন্ন কাজ করে, উইন্ডোজ ফোনে করটানাও সেরকমই ভূমিকা পালন করে।

স্কাইপে করটানা ইন্টিগ্রেট করার ফলে আপনার উইন্ডোজ ফোন ৮.১ ডিভাইসে এখন থেকে ভয়েস কমান্ডের মাধ্যমে কল অথবা মেসেজ পাঠাতে পারবেন। এক্ষেত্রে করটানা’কে শুধু বলবেন ‘অমুককে স্কাইপ ভিডিও কল করো।’ তাহলেই স্কাইপ চালু হয়ে ভিডিও কল লঞ্চ করবে করটানা। স্কাইপের অন্যান্য অপশনও ভয়েস কমান্ডে কাজ করবে।

উইন্ডোজ ফোন ৮.১ এ নতুন স্কাইপের নোটিফিকেশনও ডিভাইসের অ্যাকশন সেন্টারে দেখানো হবে। ফলে আলাদা করে স্কাইপ অ্যাপে গিয়ে নোটিফিকেশন চেক করার দরকার পরবেনা।

উইন্ডোজ ফোন ৮ ও ৮.১ উভয়ের জন্যই নতুন স্কাইপ নিয়ে আসছে কিছু কমন ফিচার। এগুলোর মধ্যে পারফরমেন্স উন্নয়ন, সেন্ডকৃত মেসেজ এডিটিং, নতুন ভাষা যোগ প্রভৃতি উল্লেখযোগ্য। আপনার উইন্ডোজ স্মার্টফোনের স্কাইপ আপডেট করতে চাইলে উইন্ডোজ ফোন স্টোরের এই অফিসিয়াল স্কাইপ অ্যাপ লিংক ভিজিট করতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading