নাম পরিবর্তন করল সেলবাজার

cellbazar to ekhanei comঅনলাইন কেনাবেচার সাইট সেলবাজার তাদের নাম পরিবর্তন করেছে। এখন থেকে সাইটটির ঠিকানা ও ব্র্যান্ডনাম হবে ‘এখানেই ডটকম (http://www.ekhanei.com)’; সম্প্রতি কোম্পানিটির এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সেলবাজার (বর্তমানে এখানেই ডটকম) এর পরিচালক আরিল ক্লোকারহৌগ বলেন, “নামের পরিবর্তনের সাথে সাথে পেইজেও অনেক ধরনের পরিবর্তন এসেছে। প্রথম পরিবর্তনে দেখা যাবে সহজে ব্যবহার করা যায় এমন হোমপেজ যা ব্যবহারকারীকে নিজের এলাকার অবস্থান জানানোর কথা বলবে। কেননা গ্রাহকদের মধ্যে পণ্য কেনা-বেচার সাথে নৈকট্যের বিষয়টি নির্ভর করে। এছাড়া নতুন হোমপেজে সাতটি জনপ্রিয় ক্যাটাগরি দেওয়া হয়েছে যার মাধ্যমে গ্রাহকরা আরো সহজে পছন্দনীয় বিষয়গুলোতে যেতে পারবেন।”

তিনি আরো বলেন, “আমাদের ফেসবুক পেজে ‘লাইক’ এর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশে যেহেতু প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে গেছে, এজন্য আমরা বাংলায় আমাদের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি।”

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading