সার্চ রেজাল্ট থেকে তথ্য মুছে ফেলার সুযোগ দিচ্ছে গুগল

সার্চ রেজাল্টে ব্যবহারকারীদের নামের সাথে জড়িত ‘অনাকাঙ্ক্ষিত কোনো কনটেন্ট এলে সংশ্লিষ্ট ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে সেই সার্চ রেজাল্ট মুছে ফেলার সুযোগ চালু করেছে গুগল। শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়ন অধিভুক্ত দেশসমূহে এই সুবিধা উপলভ্য হচ্ছে। ১৩’মে এক ইইউ আদালতের রায়ের মাধ্যমে গুগলকে এই ফিচার প্রদানে বাধ্য করা হয়েছে।

ঐ কোর্ট রায়ে গুগল মনঃক্ষুণ্ণ হলেও জরিমানার ভয়ে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর জন্য ‘রাইট টু বি ফরগটেন’ নামের সেবাটি চালু করেছে সার্চ জায়ান্ট।

নিজের নামের সাথে চলে আসা অনাকাঙ্ক্ষিত গুগল সার্চ রেজাল্ট মুছে দিতে চাইলে অনলাইনে আবেদন করতে হবে। এজন্য অনুরোধকারীকে একটি ফর্ম পূরণ করতে হবে। যে লিংকগুলো মুছে দিতে চান সেগুলো সরবরাহ করে ব্যক্তি পরিচয়ের প্রমাণ হিসেবে ফটো আইডি দিতে হবে।

অনলাইন ফর্মে গুগল জানিয়েছে, ‘আমরা আপনার অনুরোধটি পর্যালোচনা করে দেখব এবং লিংক বা ডাটা মুছে দেবার আগে সেগুলো বেশি পুরোনো কিনা অথবা জনস্বার্থে এর কোনো প্রভাব আছে কি না তা খতিয়ে দেখা হবে।’

জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এই প্রক্রিয়া সক্রিয় হতে পারে। ‘রাইট টু বি ফরগটেন’ চালুর এক দিনের মধ্যে ১২ হাজারের বেশি ফরগেট রিকোয়েস্ট পেয়েছে গুগল।

আপনি যদি ইউরোপে বসবাস করে থাকেন, তাহলে এই লিংক ভিজিট করে ‘রাইট টু বি ফরগটেন’ এর মাধ্যমে আপনার নামের সাথে সংশ্লিষ্ট অনাকাঙ্ক্ষিত সার্চ রেজাল্ট মুছে ফেলতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading