গুগল পে কী? এর সুবিধা, ব্যবহারবিধি ও বিস্তারিত তথ্য

বর্তমান ডিজিটাল যুগে টাকা লেনদেনের পদ্ধতিতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। মোবাইলেই কয়েক সেকেন্ডে হয়ে যাচ্ছে পেমেন্ট। এই পরিবর্তনের অন্যতম নেতৃত্বে আছে গুগল পে (Google Pay)। ওয়েব জায়ান্ট গুগলের এই ওয়ালেট অ্যাপ দিয়ে দোকানে কেনাকাটা করা বেশ সহজ হয়ে উঠেছে।

পকেটে করে কাগজের টাকা নিয়ে না গিয়ে পস (POS) মেশিনের উপর মোবাইল ফোন ধরলেই প্রদান করা যাচ্ছে কেনাকাটার মূল্য। যদিও এতদিন বাংলাদেশে গুগল পে ছিলনা, তবে এখন খবর পাওয়া যাচ্ছে যে নিকট ভবিষ্যতে দেশে চালু হবে গুগল পে। তো চলুন জানি এ সম্পর্কে বিস্তারিত।

গুগল পে কী?

গুগল পে হল গুগল-এর একটি ডিজিটাল পেমেন্ট অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আপনি মোবাইল ফোন ব্যবহার করে দোকানে বা অনলাইনে পেমেন্ট করতে পারেন। এটি মূলত UPI (Unified Payments Interface) এর উপর ভিত্তি করে এবং এনএফসি ব্যবহার করে কাজ করে।

গুগল পে কিভাবে কাজ করে?

গুগল পে অ্যাপটি স্মার্টফোনে ইনস্টল করার পর ব্যাংক অ্যাকাউন্ট/কার্ড এর সাথে লিঙ্ক করে নিতে হয়। এরপর দোকানের কেনাকাটার পেমেন্ট করা যায়। তবে সব দেশে বা সব মার্কেটে এর সকল সুবিধা পাওয়া যায় না। এটি মোবাইল নম্বর, QR কোড, বা UPI ID, NFC প্রভৃতি দিয়ে কাজ করে। বিভিন্ন ব্যাংকের পস মেশিনে এনএফসি দ্বারা গুগল পে অ্যাপ ব্যবহার করে কেনাকাটার বিল দেয়া সম্ভব হবে।

গুগল পে ব্যবহারের সুবিধা

১. সহজ এবং দ্রুত লেনদেন: মাত্র কয়েক সেকেন্ডেই পেমেন্ট করা যায়। কন্টাক্টলেস পেমেন্ট হওয়ায় আপনার ডিভাইস কারো কাছে দিতে হবেনা। টাকা তুলতে বার বার ব্যাংক বা ATM-এ যাওয়ার ঝামেলা কমবে।

google pay payment

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

২. নিরাপদ লেনদেন: PIN, ফিঙ্গারপ্রিন্ট, ও ডিভাইস লক-এর মাধ্যমে মাল্টি লেভেল নিরাপত্তা নিশ্চিত করা হয়।

৩. কোনো অতিরিক্ত চার্জ নেই: কেনাকাটার লেনদেনে সাধারণত কোনো বাড়তি চার্জ নেই।

৪. ক্যাশব্যাক ও অফার সুবিধা: বিভিন্ন সময় গুগল পে ব্যবহার করলে স্ক্র্যাচ কার্ড ও ক্যাশব্যাক অফার পাওয়া যায়।

৫. বিল পেমেন্ট ও রিচার্জ: মোবাইল রিচার্জ, ইলেকট্রিক বিল, গ্যাস, পানি, ইন্টারনেট বিল সহজেই দেওয়া যায়।

৬. দোকানে পেমেন্ট সুবিধা: QR কোড স্ক্যান করে দোকানেও পেমেন্ট করা যায়।

৭. একাধিক ব্যাংক অ্যাকাউন্ট/কার্ড ব্যবস্থাপনা: একটি অ্যাপ থেকেই একাধিক ব্যাংক অ্যাকাউন্ট / ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড লিঙ্ক করে পেমেন্ট করা সম্ভব।

গুগল পে ব্যবহার করার নিয়ম

১. Google Pay অ্যাপ ডাউনলোড করুন (যদি ফোনে ইনস্টল করা না থাকে)। (এই ব্যাপারে বিস্তারিত জানতে আরও কিছুদিন অপেক্ষা করুন।)
২. আপনার মোবাইল নম্বর যাচাই করুন (যা ব্যাংকে দেওয়া আছে)।
৩. কার্ড অ্যাড করুন।
৪. দরকার হলে একটি UPI পিন সেট করুন।
৫. তারপর আপনি সহজেই কেনাকাটার বিল পরিশোধ করতে পারবেন। দোকানে নির্দিষ্ট পস মেশিনের উপর মোবাইল ফোন কয়েক সেকেন্ড ধরে রাখলে এনএফসি দ্বারা পেমেন্ট করা যাবে। (এই ব্যাপারে বিস্তারিত জানতে আরও কিছুদিন অপেক্ষা করুন, আগে সেবাটি চালু হোক…)

গুগল পে কি বাংলাদেশে কাজ করে?

বাংলাদেশে এখনো গুগল পে অফিসিয়ালি সম্পূর্ণ চালু হয়নি। তবে আন্তর্জাতিকভাবে Google Wallet এবং NFC পেমেন্ট কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহারযোগ্য। সম্প্রতি খবর বেরিয়েছে যে সিটি ব্যাংক শীঘ্রই হয়ত গুগল পে সাপোর্ট চালু করবে তাদের কার্ডের জন্য। তখন বাংলাদেশেও গুগল পে ব্যবহার করা যাবে।

গুগল পে একটি স্মার্ট, সুরক্ষিত এবং দ্রুত ডিজিটাল লেনদেন ব্যবস্থা। যারা অনলাইনে অথবা দৈনন্দিন জীবনে সহজভাবে পেমেন্ট করতে চান, তাদের জন্য এটি একটি দারুণ মাধ্যম। ভবিষ্যতে যদি গুগল পে বাংলাদেশে পূর্ণাঙ্গভাবে চালু হয়, তবে এটি মোবাইল ব্যাংকিং সেবার বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading