বরিশালে এলো বাংলালিংক থ্রিজি!

banglalink 3gআজ ৭ মে বরিশালে আনুষ্ঠানিকভাবে চালু হল বাংলালিংকের থ্রিজি সেবা। বাংলাদেশের ২য় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের বরিশাল অফিস থেকে একটি র‍্যালির মাধ্যমে সেখানে থ্রিজি নেটওয়ার্ক চালু করা হয়।

অনুষ্ঠানে বাংলালিংকের উচ্চপদস্থ কর্মকর্তা বাবুল হক বলেন, “বাংলালিংক সব সময়ই প্রতিশ্রুতির আলোকে বাংলাদেশের টেলিযোগাযোগ প্রযুক্তির নিত্যনতুন সেবা প্রবর্তনে অগ্রণী ভূমিকায় থাকে। সে অনুযায়ী অধিকতর উন্নতমানের সেবা দিতেই বরিশালে উদ্বোধন করা হলো থ্রিজি-সেবা।”

নেদারল্যান্ডসভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী এই প্রতিষ্ঠানটির অফিসিয়াল নাম ‘বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড’ যার বর্তমানে প্রায় ২ কোটি ৯০ লাখ গ্রাহক আছে।

আপনি কি বরিশালে আছেন? আপনার এলাকা বাংলালিংক থ্রিজি নেটওয়ার্ক কাভারেজ পাবে কিনা তা জানতে আপনার মোবাইলের স্ক্রিনে দেখুন অথবা বাংলালিংকের এই অফিসিয়াল সাইটের কাভারেজ এরিয়া লিস্ট চেক করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,310 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2301

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading