এক চার্জে ২২ দিন চলবে নকিয়ার নতুন ফোন – বাটন মোবাইলেই ৪জি

বর্তমান বিশ্ব স্মার্টফোন এর কর্তৃত্বে চললেও ফিচার ফোনের ব্যবহার ঠিকই বিদ্যমান রয়েছে। এসব সিম্পল ও অ্যাফোর্ডেবল ডিভাইসের এখনো বেশ চাহিদা রয়েছে। এইচএমডি গ্লোবাল, অর্থাৎ নকিয়া’র বর্তমান লাইসেন্স পার্টনার কোম্পানি বেশ ভালোভাবেই জানে এই ধরনের নকিয়া বাটন ফোনের চাহিদার কথা। এই কারণেই নকিয়া ১০৫ (২০২৩) ও নকিয়া ১০৬ ৪জি নামে দুইটি ফোন নিয়ে এসেছে কোম্পানিটি। চলুন জেনে নেওয়া যাক ফোন দুইটি সম্পর্কে বিস্তারিত।

নকিয়া ১০৫ (২০২৩) ও নকিয়া ১০৬ ৪জি স্পেসিফিকেশন

নকিয়া ১০৫ (২০২৩) ফোনটিতে ১.৮ ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লে রয়েছে যার রেজ্যুলেশন ১২০ x ১৬০ পিক্সেলস। অন্যদিক নকিয়া ১০৬ ফোনটিতে ১.৮ ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল রয়েছে। দুইটি ফোনের মূল আকর্ষণ হতে যাচ্ছে এদের ব্যাটারি।

নকিয়া ১০৫ ফোনটিতে ১০০০ মিলিএম্প এর ব্যাটারি থাকছে যা ১২ ঘন্টা টক টাইম এর পাশাপাশি ২২ দিন স্ট্যান্ডবাই ব্যাকাপ দিতে পারবে। অন্যদিকে নকিয়া ১০৬ ৪জি ফোনটিতে ১৪৫০ মিলিএম্প এর ব্যাটারি রয়েছে, এটিও এক চার্জে কয়েক সপ্তাহ চলতে পারবে। এই দুইটি ফোনই চার্জ হবে মাইক্রো ইউএসবি পোর্ট দ্বারা। রয়েছে ৩.৫ মি.মি. হেডফোন জ্যাক।

নকিয়া ১০৫ (২০২৩) ও নকিয়া ১০৬ (৪জি) উভয় ফোন চলবে সিরিজ ৩০+ (এস৩০+) অপারেটিং সিস্টেমে যা নকিয়ার ফিচার ফোনগুলোর জন্য স্পেশালভাবে তৈরী। নকিয়া ১০৫ ফোনটির কানেকটিভিটি ৪জি পর্যন্ত পেতে পারেন (মার্কেট অনুযায়ী)। অন্যদিকে নকিয়া ১০৬ ৪জি ফোনটিতেও এলটিই সাপোর্ট রয়েছে যার ফলে আরো ফাস্ট ডাটা পাওয়া যাবে। পাশাপাশি আইপি৫২ সার্টিফাইড এই ফোন যার ফলে পানির ছিটেফোঁটা থেকে এটি রক্ষা পাবে।

বলে রাখা ভালো এখানে ওয়্যারলেস এফএম রেডিও সুবিধা পাওয়া যাবে, যার কল্যাণে কোনো ধরনের হেডফোন ছাড়াই রেডিও সুবিধা উপভোগ করা যাবে। এদিকে নকিয়া ১০৬ ৪জি ফোনটিতে এমপি৩ ফাইলে অডিও শোনা যাবে এসডি কার্ড ব্যবহার করে। বাটন ফোনে ৪জি ইন্টারনেট যারা খুঁজছেন তারা ফোনগুলো সম্পর্কে জেনে নিতে পারেন। কারণ অনেক সময় একই ফোনের ২জি এবং ৪জি ভ্যারিয়েন্ট আলাদাভাবে বিক্রি হয়।

nokia 105 4g 2023
Nokia 105 4G

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

নকিয়া ১০৫ (২০২৩) ও নকিয়া ১০৬ ৪জি দাম

নকিয়া ১০৫ (২০২৩) পাওয়া যাবে তিনটি কালার অপশনে: চারকোল, সায়ান, ও রেড টেরাকোটা। অন্যদিকে নকিয়া ১০৬ ৪জি পাওয়া যাবে চারকোল ও ব্লু কালারে। একাধিক কালার অপশন থাকায় ব্যবহারকারীগণ নিজের পছন্দের কালার বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

নকিয়া ১০৫ (২০২৩) এর দাম ১,২৯৯ ভারতীয় রুপি বা ১৬ মার্কিন ডলার। নকিয়া ১০৬ ৪জি পাওয়া যাবে ২,১৯৯ ভারতীয় রুপি বা ২৭ ডলার দামে। অর্থাৎ বেশ সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে নকিয়ার নতুন ফিচার ফোনের মডেলগুলো। এখানে আহামরি কোনো চমক রাখেনি নকিয়া, তবে এই ফোনগুলোর মূল আকর্ষণ হতে চলেছে এদের মাথানষ্ট ব্যাটারি ব্যাকাপ।

nokia 106 2023
Nokia 106 2023

আপনার কেমন লেগেছে নকিয়া ১০৫ (২০২৩) ও নকিয়া ১০৬ ডিভাইস দুইটি?  ডিভাইস দুইটি সম্পর্কে আপনার মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,333 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading