“গুগল বাজ” বন্ধের জন্য সর্বশেষ পদক্ষেপ নিচ্ছে সার্চ জায়ান্ট

google_buzz_logoসার্চ সেবাদাতা গুগলের “বাজ” সোশ্যাল নেটওয়ার্কিং সেবা এ পর্যন্ত কোম্পানিটির অন্যতম প্রধান ব্যর্থ সার্ভিস হিসেবে চিহ্নিত হয়ে আছে। আর বাজ বন্ধের জন্য “সর্বশেষ” পদক্ষেপ নিতে যাচ্ছে গুগল।

প্রতিষ্ঠানটি বাজ ব্যবহারকারীদের নিকট এ সঙ্ক্রান্ত একটি ইমেইল প্রেরণ শুরু করেছে গতকাল। এতে বলা আছে, সেবাটির সকল ডেটা গুগল ড্রাইভে মুভ করে নেয়া হবে।

সেক্ষেত্রে স্ব স্ব ব্যবহারকারী একাউন্টের আওতাধীন গুগল ড্রাইভে দুটি আর্কাইভ তৈরি করা হবে। এর একটিতে থাকবে গুগল বাজের সকল ডেটা, আর অন্যটিতে শুধুমাত্র পাবলিক কন্টেন্টসমূহ, যা কেবলমাত্র ডিরেক্ট লিংক থাকলেই এক্সেস করা সম্ভব হবে (পুরাতন বাজ লিংকগুলো এখানে রিডাইরেক্ট হয়ে আসবে);

আগামী ১৭ জুলাই এই স্থানান্তর শুরু হবে। আপনি যদি অন্যের গুগল বাজ পোস্টে কোন কমেন্ট করে থাকেন, তবে সেগুলো তাদের নিজ নিজ ড্রাইভে সংরক্ষিত থাকবে। সুতরাং একবার ট্র্যান্সফার কমপ্লিট হয়ে গেলে আপনি তা আর এডিট বা রিমুভ করতে পারবেন না।

তাই এসব পরিবর্তন-পরিবর্ধন দরকার হলে ১৭ জুলাই এর আগেই সেসব করে ঠিক নিন। অবশ্য, এর মধ্যে কেউ যদি তার পুরো গুগল বাজ প্রোফাইল কিংবা নির্দিষ্ট কিছু পোস্ট ডিলিট করতে চায়, তাহলে http://profiles.google.com/me/buzz লিংকে গিয়ে তা সম্পন্ন করা যাবে।

সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে গুগলের প্রচেষ্টা শুরু হয় “ওয়েভ” সেবার মধ্য দিয়ে। কিন্তু সেটি ফ্লপ করে। গুগল ওয়েভ বন্ধের মাত্র ২ মাস পরে চালু হয় “বাজ”; তবে শুরুর অল্পকিছুদিনের মধ্যেই প্রাইভেসি সঙ্ক্রান্ত মামলায় বাজের কারণে ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার সেটেলমেন্টের সম্মুখীন হয় গুগল। আর কোম্পানিটির সর্বশেষ সোশ্যাল মিডিয়া প্রচেষ্টা হচ্ছে “গুগল প্লাস”, যা এখন পর্যন্ত আহামরি কোন জনপ্রিয়তার মুখ দেখেনি। তবে এটি নিয়ে ব্যাপক আশাবাদী সার্চ জায়ান্ট।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading