আইফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাহায্যেই ম্যাক কম্পিউটারে লগইন?

অ্যাপল তাদের নতুন ওএস এক্স অপারেটিং সিস্টেম ভার্সনে এমন একটি ফিচার চালুর পরিকল্পনা করছে যার দ্বারা ম্যাক কম্পিউটারে আইফোনের ফিঙ্গারপ্রিন্ট বা টাচ আইডি দিয়ে লগইন করা (অর্থাৎ আনলক করা) যাবে। এই সুবিধা আগামী জুনে অ্যাপলের WWDC সম্মেলনে উন্মোচিত হবে। অন্তত ম্যাকরিউমরস এমনটিই লিখছে।

এটা ব্লুটুথ ব্যবহার করে আনলক করার কাজটি করবে যেমনি আইফোনের সাহায্যে অ্যাপল ওয়াচ আনলক করা হয়, যেখানে ঘড়ির স্ক্রিনে আলাদাভাবে কোনো পাসকোড দরকার হয়না।

নতুন এ ফিচারটি বেশ ব্যবহারবান্ধব হবে যার দ্বারা আপনি আপনার আইফোন অথবা আইওয়াচ ব্যবহার করেই কম্পিউটার চালু করতে পারবেন। এই সুবিধাটি দেয়ার জন্য অ্যাপল প্রথমে আপনার ম্যাক কম্পিউটারে এবং আইফোনের সেটিংসে নতুন ভেরিফিকেশন ফিচার যুক্ত করবে এবং সেখানে পাসওয়ার্ড ভেরিফাই করার পর আপনার আইফোনে এই লক সিস্টেম চালু করতে পারবেন। চূড়ান্ত পর্যায়ে ফিচারটি কীভাবে কাজ করবে তা পরিবর্তিতও হতে পারে, তবে আইফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাহায্যে ম্যাক কম্পিউটার আনলক করার সুবিধাটি মোটামুটি এরকমই হবে।

এই ফিচারের কারণে ম্যাক কম্পিউটারে আর আলাদাভাবে বায়োমেট্রিক সেন্সর বসাতে হবে না।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading