বিকাশে প্রতিদিন ৫০ টাকা বোনাস, অ্যাড মানিতে নির্দিষ্ট সময়ে

নতুন নতুন অফারের মাধ্যমে গ্রাহকদের আকর্ষণ ধরে রাখতে প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছে বিকাশ। এজন্য বিকাশ এখন নিয়মিতই ক্যাশব্যাক অফার দিচ্ছে। ফলে বিকাশ গ্রাহকদেরও অর্থ সাশ্রয় হচ্ছে। তবে এই অফার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। কাজেই আমাদের ওয়েবসাইটে চোখ রাখতে পারেন বিকাশের নতুন নতুন অফার সম্পর্কে জানতে। আজকে আমরা যে অফারটি নিয়ে কথা বলব সেটিও প্রথম শুরু হয়ে পরে টাইমলাইনে কিছুটা পরিবর্তন হয়ে এখন পর্যন্ত ক্যাম্পেইনটি চালু আছে।

বিকাশ অ্যাড মানির ক্ষেত্রে নতুন একটি ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে। এই অফারটি পেতে আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ে অ্যাড মানি করতে হবে। পেমেন্ট বা কাউকে পাঠাতে আমাদের মাঝে মধ্যেই বিকাশে অ্যাড মানি করবার প্রয়োজন পরে। কাজেই অফার সম্পর্কে জেনে নির্দিষ্ট শর্ত মেনে অ্যাড মানি করলে ক্যাশব্যাক পাওয়া যায় এবং অর্থ সাশ্রয় হয়। এই পোস্ট থেকে বিকাশের নতুন ‘বোনাস আওয়ার’ অফারের বিস্তারিত জেনে নিতে পারবেন।

বিকাশের এই নতুন বোনাস আওয়ার অফারটি দিনের নির্দিষ্ট ঘণ্টায় উপভোগ করা যাবে। অফারের আওতায় সকল সচল বিকাশ গ্রাহক একবার নিশ্চিত ৫০ টাকা বোনাস উপভোগ করতে পারবেন। এজন্য প্রথমেই আপনি সচল একটি বিকাশ অ্যাকাউন্টের প্রয়োজন হবে।

এছাড়াও বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে হলে ব্যাংক অ্যাকাউন্ট বা বাংলাদেশি ভিসা অথবা মাস্টার কার্ডের প্রয়োজন হবে। অফারটি যে কোনো ধরনের অ্যাড মানির জন্যই উপভোগ করা যাবে। অর্থাৎ ব্যাংক টু বিকাশ বা কার্ড টু বিকাশ যে কোনো ধরনের অ্যাড মানির ক্ষেত্রেই অফারটি প্রযোজ্য। বিকাশে নির্দিষ্ট কিছু ব্যাংক থেকে অ্যাড মানি করা যায়। ব্যাংকের তালিকা বিকাশ অ্যাপ থেকেই আপনি দেখে নিতে পারবেন। তবে যে কোনো ভিসা বা মাস্টারকার্ডের ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে সহজেই অ্যাড মানি করা যেতে পারে।

অফারের আওতায় থাকতে হলে অফারের সময়সীমার মধ্যে আপনাকে নির্দিষ্ট পরিমাণ অ্যাড মানি করতে হবে। বিকাশের এই অফারটি চলবে ১৩ এপ্রিল থেকে ১৫ মে ২০২৩ পর্যন্ত। অফারের এই সময়ে প্রতিদিন সন্ধ্যা ৬ টা হতে সন্ধ্যা ৭:৫৯ পর্যন্ত অ্যাড মানি করলে এই অফারটি পাওয়া যাবে। অর্থাৎ এই সময়ের বাইরে অফারটি চালু থাকবে না। কাজেই ৫০ টাকা ক্যাশব্যাক নিতে সময়ের ব্যাপারে দৃষ্টি রাখতে হবে। কীভাবে ব্যাংক বা কার্ড থেকে অ্যাড মানি করবেন সেটি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন এই পোস্ট থেকে।

bKash app

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

অফারটি উপভোগ করতে হলে আপনাকে ৫,৫০০ টাকা সমপরিমাণ অ্যাড মানি করতে হবে একবারে নির্দিষ্ট সময়ের মধ্যেই। প্রতিদিন সর্বোচ্চ একবার এই পরিমাণ অ্যাড মানির ক্ষেত্রে ৫০ টাকা বোনাস পাওয়া যাবে। অ্যাড মানি সফল হবার সঙ্গে সঙ্গেই বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্সে বোনাস যুক্ত হয়ে যাবে। কিন্তু অবশ্যই অ্যাড মানি সফল হতে হবে। এছাড়া বোনাসের সময় ও টাকার পরিমাণও ঠিক থাকতে হবে বোনাস পেতে হলে।

অফারটি আপনি একাধিকবার উপভোগ করতে পারবেন, তবে দিনে একবার পাওয়া যাবে। যে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করা হবে বোনাসের অর্থ সেই বিকাশ অ্যাকাউন্টেই যুক্ত হয়ে যাবে। তবে ক্যাশব্যাক পেতে অনেক সময় বিলম্ব হতে পারে। সেক্ষেত্রে বিকাশের কাস্টোমার কেয়ার, লাইভ চ্যাট, ইমেইল বা অন্য যে কোনো মাধ্যমে যোগাযোগ করে সেটি সমাধান করা যাবে। তবে অফারটি নেবার আগে ভালোভাবে দেখে নিন আপনার বিকাশ অ্যাকাউন্টটি সচল রয়েছে কিনা।

অর্থাৎ বিকাশের বোনাস আওয়ার ক্যাম্পেইন সকল বিকাশ গ্রাহকদের জন্যই বড় একটি সুযোগ। সময়সীমার মধ্যে থেকে একাধিকবার নিশ্চিত ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেতে আজই অ্যাড মানি করে ফেলতে পারেন। এছাড়া এই অফার সংক্রান্ত বিস্তারিত বিভিন্ন তথ্য জানতে পারেন বিকাশের অফিসিয়াল ওয়েবসাইট হতে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,334 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading